Breaking News
Home / TRENDING / ব্যাট করবেন মুকুল, নতুন করে ফিল্ড সাজালেন মমতা

ব্যাট করবেন মুকুল, নতুন করে ফিল্ড সাজালেন মমতা

অমিত রায় :

স্লগ ওভারে ঝোড়ো ইনিংস খেলতে মাঠে নামবেন মুকুল, তাই নতুন করে ফিল্ডিং সাজালেন মমতা। শহীদ দিবসের মঞ্চ থেকেই একুশের নির্বাচনের সুর বেঁধে দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ঠিক তার দু’দিন বাদে দলের অন্দরে সাংগঠনিক রদবদলের ঝাঁকুনি দিলেন তিনি। ২০১১ সালে ক্ষমতায় আসার পর এই প্রথম দলের সাংগঠনিক স্তরে এত বড় রদবদল করতে দেখা গেল তৃণমূল (TMC) নেত্রীকে। খোল নলচে বদলে গেল দলের কোর কমিটি থেকে শুরু করে রাজ্য কমিটির। প্রায় প্রতিটি জেলা স্তরে সংগঠনের চেহারা বদলে দিলেন তিনি। সঙ্গে তাঁর ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নেতৃত্বাধীন যুব সংগঠনেও আমূল বদল আনা হল।

কিন্তু, তারপরেই প্রশ্ন উঠেছে এই বদলে কি আদৌ ২০২১ সালের নির্বাচনে ভোট বৈতরণী পার করতে সাফল্য পাবে তৃণমূল?

এখন প্রশ্ন হল। এত বড় রদবদলের পর যদি দলে ভাঙন ধরে, যারা বড় বড় পদ খোয়ালেন তাঁরা যদি বিজেপিতে নাম লেখান? মমতা বন্দ্যোপাধ্যায় সেদিকেও নজর রাখছেন। সম্ভবত সে কারণে জেলাস্তরে পর্যবেক্ষক পদটি সরিয়ে দিয়ে একজন করে ‘চেয়ারম্যান’ নিয়োগ করেছেন তিনি। রদবদল করে সভাপতিদের বেশিরভাগকে চেয়ারম্যান পদে আনা হয়েছে। ‌এক ঝটকায় নয়টি জেলা সভাপতি বদল করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আশ্চর্যজনকভাবে হাওড়ার মতো গুরুত্বপূর্ণ জেলায় অরূপ রায়ের মতো দীর্ঘদিনের রাজনৈতিক নেতাকে সরিয়ে দেওয়া হয়েছে, নতুন দায়িত্ব দেওয়া হয়েছে প্রাক্তন ক্রিকেটার তথা রাজ্যের প্রতিমন্ত্রী লক্ষ্মীরতন শুক্লকে‌। ঝাড়গ্রামের সভাপতি হয়েছেন নয়াগ্রামের বিধায়ক দুলাল মুর্মু। পুরুলিয়া জেলার সভাপতি পদ থেকে শান্তিরাম মাহাতোকে সরিয়ে বসানো হয়েছে প্রতিমন্ত্রী সন্ধ্যারানী টুডুর স্বামী গুরুপদ টুডুকে। কৃষ্ণনগরের সংসদ সদস্য মহুয়া মৈত্রকে নদিয়া জেলা তৃণমূলের সভাপতি করা হয়েছে। বদলে চেয়ারম্যান পদ দেওয়া হয়েছে নদিয়ায় উজ্বল বিশ্বাস, কোচবিহারে বিনয়কৃষ্ণ বর্মন, পুরুলিয়ায় শান্তিরাম মাহাতোকে। বীরভূমের আশিস বন্দ্যোপাধ্যায়, উত্তর ২৪ পরগনায় নির্মল ঘোষদের মতো নেতাদেরও দেওয়া হল চেয়ারম্যানের পদ।

পুরনোদের সঙ্গে নতুনের সংমিশ্রণে বিধানসভা ভোটের ঘুঁটি সাজানো শুরু করেছেন মমতা। কিন্তু তাঁর এই চাল কতদূর কাজে আসবে তা নিয়ে সন্দিহান রাজনৈতিক মহল। কারণ তার এই রদবদলে পর্যবেক্ষকদের চোখে পড়ছে ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অদৃশ্য নিয়ন্ত্রণ। মূলত তাঁর ঘনিষ্ঠ লোকেদের সব জায়গায় স্থান দেওয়া হয়েছে। তাই পিসির আড়ালে থেকে ভাইপোই যে আগামী বিধানসভা ভোটের ঘুঁটি সাজাবেন তা এদিন স্পষ্ট হয়ে গিয়েছে তৃণমূল নেতা-কর্মীদের কাছে।
রাজনৈতিক মহলের ধারণা ছিল, শুভেন্দু অধিকারীকে বেশি গুরুত্ব দেওয়া হবে সংগঠনে। কিন্তু সংগঠনের পর্যবেক্ষক পদ্ধতি তুলে দিয়ে চারটি জেলার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে তাঁকে। শুধুমাত্র রাজ্যের সাধারণ সম্পাদকের তালিকায় তাঁর নাম রাখা হয়েছে। এমতাবস্থায় শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) আগামীদিনে কি পদক্ষেপ নেবেন সেদিকেও তাকিয়ে থাকবেন বাংলার রাজনীতির পর্যবেক্ষকরা।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *