চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
রেড জোনকে তিন ভাগ করে লকডাউন শিথিলের প্রথম পদক্ষেপ নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার নবান্নের সাংবাদিক বৈঠকে তিনি ঘোষণা করলেন বাংলায় রেড জোনের জেলাগুলিকে তিনটি জোনে ভাগ করা হবে। তা হল ‘এ’, ‘ বি’ এবং ‘সি’।মুখ্যমন্ত্রী বলেন, রেড জোনকে তিন ভাগে ভাগ করে আলাদা পরিকল্পনা করা হয়েছে। এই তিন ভাগ হল এ, বি এবং সি। ‘এ’ চিহ্নিত এলাকায় কোনও ছাড় দেওয়া হবে না। ‘বি’ জোনের জায়গাগুলিতে সামাজিক দূরত্বের বিধি মেনে কিছু কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হবে। তবে ‘সি’ নির্ধারিত এলাকায় প্রায় সব কিছুতেই ছাড় দেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
মমতা বলেন, “করোনা ছিল আছে থাকবে। রেহাই মিলবে না। করোনাকে সাথী করেই কাজ করতে হবে। এটা কাল প্রধানমন্ত্রী বলেছেন। আমরাও তাই বলছি।” মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘দু’মাস ধরে অর্থনৈতিক কর্মকাণ্ড বন্ধ। জেলাশাসকদের বলা হচ্ছে, ১০০ দিনের কাজে জোর দিতে। আরও বেশি লোককে কাজে নিয়োগ করতে। এ ছাড়া ভিন রাজ্য থেকে আসা শ্রমিকদেরও কাজ দেওয়ার জন্য জেলাশাসকদের বলা হয়েছে।’’
গ্রামীণ ক্ষেত্র প্রসঙ্গে তিনি বলেন, “জেলাশাসকদের বলা হচ্ছে, ১০০ দিনের কাজে জোর দিতে। আরও বেশি লোককে কাজে নিয়োগ করতে হবে। ভিন রাজ্য থেকে আসা শ্রমিকদেরও একশো দিনের কাজ দেওয়ার জন্য জেলাশাসকদের বলা হয়েছে।’’ মুখ্যমন্ত্রী বলেছেন, “তাঁতের কাজ বুধবার থেকে করা যাবে। খোলা হবে বিশ্ব বাংলা হাট ও খাদি বাজার। গ্রামীণ এলাকায় নির্মাণ কাজও শুরু করা যাবে। এক্ষেত্রে একশো দিনের কাজের আওতায় শ্রমিক নিয়োগ করা যাবে।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news