চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
২০ লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। মঙ্গলবার রাতে জাতির উদ্দেশে ভাষণে একথা ঘোষণা করেন তিনি। মোদী দাবি করেছেন, দেশের জিডিপির ১০ শতাংশ এই আর্থিক প্যাকেজ। ‘আত্মনির্ভর ভারত অভিযান’ প্যাকেজ নাম দেওয়া হয়েছে এই ঘোষণার। এর আগে সরকার যে আর্থিক প্যাকেজের ঘোষণা করেছিল এবং আজ যেটা করা হল, তাদের যোগ করলে ২০ লক্ষ কোটি টাকার প্যাকেজ হচ্ছে, এমনটাই দাবি করেছেন মোদী।
এই প্যাকেজটি জিডিপির ১০ শতাংশ। এই আর্থিক প্যাকেজ সৎ করদাতাদের ও মধ্যবিত্তদের জন্য বিশেষ ব্যবস্থা। ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্যও বটে। বিস্তারিত জানা যাবে কিছুদিনের মধ্যেই। এই ঘোষণা করবেন দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তাছাড়া সোমবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সব রাজ্যকে তাদের দাবি-দাওয়া সংক্রান্ত সনদ ১৫ মে-র মধ্যে কেন্দ্রের কাছে পাঠাতে বলেছে। সেই বিষয়গুলি জানার পর কেন্দ্রীয় বরাদ্দ দিতে সহজ হবে বলে ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news