Breaking News
Home / TRENDING / ফেসবুকে বাড়ির কালী প্রতিমার ছবি পোস্ট করে মুখ্যমন্ত্রী লিখলেন, “আমার বাড়ির মা”

ফেসবুকে বাড়ির কালী প্রতিমার ছবি পোস্ট করে মুখ্যমন্ত্রী লিখলেন, “আমার বাড়ির মা”

নীল রায়।

ফেসবুকে নিজের বাড়ির কালী প্রতিমার ছবি পোস্ট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শনিবার রাতে নিজের বাড়ির প্রতিমার ছবি পোস্ট করে তিনি লেখেন, “‘আমার বাড়ির মা।” এদিন সন্ধ্যায় বাড়ি ফেরার সময় গাড়ি বিদ্যাসাগর সেতু থেকে নবান্নের (Nabanna) একটি ছবি তোলেন মুখ্যমন্ত্রী। সেই ছবিটিও ফেসবুকে পোস্ট করেন তিনি। তৃণমূল নেত্রীর বাড়ির পুজো বহুদিন ধরে চলে আসছে। ২০০৯ সালে রেলমন্ত্রী হওয়ার পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির পুজোয় রাজ্যের বিশিষ্টজনদের ভিড় চোখে পড়ে। ২০১১ সালে মুখ্যমন্ত্রী হওয়ার পর এই পুজোয় বেড়েছে বিশিষ্টজনদের ভিড়। রাজ্য প্রশাসনের পুলিশ আমলাদের উপস্থিতি যেমন চোখে পড়ার মতো বিষয়। তেমনি বরিষ্ঠ শিল্পপতি তথা বাংলা সিনেমা পথের চিত্রতারকাদের সমাগম আকর্ষণের কেন্দ্রবিন্দু।

এই পুজোর ভোগ নিজেই রাধেন মুখ্যমন্ত্রী। পুজোর আয়োজন থেকে অতিথি আপ্যায়ন সবেতেই থাকে তার কড়া নজর। বর্তমানে এই পুজোর সংকল্প হয় মুখ্যমন্ত্রীর সাংসদ ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Avishek Banerjee) নামে। অন্য ভাই, তাদের স্ত্রী ও ভাইপো ভাইঝিরা উপস্থিত থাকলেও, গুরুত্ব বেশি অভিষেকেরই। মন্ত্রীর বাড়ির এবারের পুজোয় অতিথি হিসেবে আসছেন সস্ত্রীক রাজ্যপাল জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar)। গত আগস্ট মাসে এ রাজ্যের দায়িত্বে এসেছেন তিনি। তারপর থেকেই নানা ইস্যুতে রাজ্য সরকারের সঙ্গে সংঘাত হয়েছে রাজ্যপালের। অতি সম্প্রতি মুখ্যমন্ত্রী নিজের বাড়ির পুজোয় তাঁকে আমন্ত্রণ পাঠিয়েছেন। সেই পুজোয় হাজির হবেন বলে সায় দিয়েছেন রাজ্যপালও। তাই কালীপুজোর সময় মুখ্যমন্ত্রী রাজ্যপাল মুখোমুখি হওয়ার বিষয়টিও রাজ্য রাজনীতিতে চর্চার বিষয়।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *