Breaking News
Home / TRENDING / আপনারা সরকারের মুখ বলে আধিকারিক দের বার্তা মুখ্যমন্ত্রীর।

আপনারা সরকারের মুখ বলে আধিকারিক দের বার্তা মুখ্যমন্ত্রীর।

চ্যানেল হিন্দুস্থান ডেস্ক:
রাজ্যের আমলাদের উজাড় করে দিলেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার প্রথমে নতুন করে সংস্কার হওয়া টাউন হলের উদ্বোধন করে তারপর অফিসারদের সঙ্গে বৈঠক করে সেখানেই একের পর এক ‘মাস্টার স্ট্রোক’ দিলেন তিনি। ঘোষণা করলেন বিশেষ ভাতা।

তাঁর বক্তব্য, ” আমলারাই সরকারের আসল মুখ।” পুরুলিয়া, বীরভূম ও পূর্ব মেদিনীপুরের ডিএমের নাম উল্লেখ করেন তিনি। বলেন, “ আমলারাই সরকারের আসল মুখ। আমার নজরে রয়েছে কারা কীভাবে কাজ করছেন। আগামীতে জেলা বাড়ানো হবে।”

এরপরই অফিসারদের জন্য একগুচ্ছ ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন জানিয়েছেন,” আই এ এস অফিসারদের সঙ্গে WBCS অফিসারদের ভাতায় আর পার্থক্য থাকবে না।
WBCS অফিসারদের নূন্যতম বিশেষ ভাতা আগে ছিল ১২০০ টাকা। এবার সেটাই বাড়িয়ে করা হচ্ছে ৩০০০ টাকা। যে অফিসারদের বেতনের উর্ধ্বসীমায় পৌঁছে গিয়েছেন তাঁদের জন্য বিশেষ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।

তাঁদের বিশেষ ভাতা হিসেবে দেওয়া হবে ১০,০০০ টাকা। এছাড়া প্রতিবছর স্বাস্থ্য পরীক্ষা করা হবে ডব্লিউ বিসিএস অফিসারদের। পাশাপাশি এদিন আই এ এস ও ডব্লিউবিসিএস দের মধ্যে যাতে আরও সমন্বয় বৃদ্ধি পায় তা মনে করিয়ে দিয়ে মুখ্যমন্ত্রী বলেন,” আই এ এস- ডব্লিউবিসিএস রা নিজেদের মধ্যে আরও সমন্বয় বাড়িয়ে কাজ করুন, নিজেদের মধ্যে যেন কোনও সমস্যা না থাকে।”

রাজ্য অফিসার দরকার, সে কথা মনে করিয়ে দিয়ে ডব্লিউবিসিএস অফিসার দের উদ্দেশ্য মুখ্যমন্ত্রী র বার্তা, ” আপনারা ভাল করে কাজ করুন ,পারফরম্যান্স করুন, আমার অনেক অফিসার দরকার, আমি যেন খুললেই পেয়ে যাই। “

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *