Breaking News
Home / TRENDING / বাঁকুড়ার প্রশাসনিক বৈঠকে মমতার নিশানায় বিজেপি

বাঁকুড়ার প্রশাসনিক বৈঠকে মমতার নিশানায় বিজেপি

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক-

আজ বাঁকুড়ার প্রশাসনিক বৈঠকে রাজ্যের নতুন কর্মসূচি ও বিভিন্ন প্রকল্পের শিল্যানাস করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ডিএ ইস্যুতে বাঁকুড়ার সভায় ফের মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেই সঙ্গে রাজ্যের প্রতি আর্থিক বঞ্চনার জন্য ফের সরাসরি কেন্দ্র সরকারকে নিশানায় মমতা।

ইতিমধ্যে রাজ্য বাজেটে সরকারি কর্মীদের জন্য ৩ শতাংশ হারে ডিএ ঘোষণা করেছে রাজ্য সরকার, কিন্তু সরকারি কর্মীরা তাতে মোটেও সন্তুষ্ট হয়নি। বকেয়া ডিএ না মেটালে আগামী ২০ ও ২১ ফেব্রুয়ারি রাজ্যজুড়ে কর্মবিরতির ডাক দিয়েছেন রাজ্য সরকারি কর্মীদের একাংশ।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি সেই বিক্ষোভ নিয়ে বিশেষ কিছু না বললেও বাঁকুড়ার সরকারি সভা থেকে জানান,”আমি ম্যাজিসিয়ান নই, টাকাটা জোগাড় করতে হয়। কেন্দ্রের বঞ্চনা সত্ত্বেও ৩ শতাংশ ডিএ আমরা দিয়েছে।”

এদিনের সভা থেকে আরও একবার বিজেপি (BJP) তথা কেন্দ্র সরকারকে তোপ দেন মমতা। তার অভিযোগ, “কেন্দ্র সরকার রাজ্য থেকে সব করের টাকা তুলে নিয়ে চলে যাচ্ছে। অথচ, রাজ্যকে প্রাপ্য টাকা দিচ্ছে না। কেন্দ্রের সরকার গরিব মানুষকে দেবে না, সাধারণ মানুষকে দেবে না, বাংলার বাড়ি হবে না, রাস্তা হবে না। যেন মনে হচ্ছে ওদের বাপের টাকা। এটা আমাদের টাকা, আমাদের এখান থেকে টাকা তুলে নিয়ে যায়, আর রাজ্যকেই টাকা দেয় না।”

শুধু কেন্দ্র সরকার নয়, বিজেপির স্থানীয় জনপ্রতিনিধিদেরও এদিন একহাত নিয়েছেন মুখ্যমন্ত্রী। আসলে যে বাঁকুড়ায় এদিন সভা করেছেন মমতা, সেই জেলার দু’জন সাংসদ বিজেপির। তাদের উদ্দেশ্যে মমতার তোপ দেন, “ওরা কোকিলের মতো অন্যের বাসায় ডিম পাড়ে। ভোটের সময় আসে, ভোট নেয় আর ভোট শেষ হলে পালিয়ে যায়।”

বাঁকুড়ার সভা থেকে মমতা বুঝিয়ে দেন, মানুষের প্রতি একমাত্র তিনিই দায়বদ্ধ। তার কথায়, “জনগণকে আমি ভালবাসি। জনগণও আমাকে ভালবাসে।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *