Breaking News
Home / TRENDING / ভিন রাজ্যে আটকে পড়া রাজ্যবাসীকে ফেরাতে ১৮ জন মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন মমতা

ভিন রাজ্যে আটকে পড়া রাজ্যবাসীকে ফেরাতে ১৮ জন মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন মমতা

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

রাজ্যের বহু মানুষ লকডাউনের পরিস্থিতিতে আটকে পড়েছেন ভিন রাজ্যে। দ্রুত তাদের ফিরিয়ে আনতে ১৮ জন মুখ্যমন্ত্রীকে একযোগে চিঠি পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার রাত ৮টায় জাতির উদ্দেশ্যে ভাষণের সময় ২১ দিনের লকডাউন ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। তাঁর আগেই অবশ্য অন্তঃরাজ্য বাস পরিষেবা সহ ট্রেন যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়েছিল। সেই কারণে ভিন রাজ্যে কাজ করতে যাওয়া, স্বাস্থ্য পরিষেবা নিতে যাওয়া কিংবা ঘুরতে যাওয়া পর্যটকরা আটকে পড়েছিলেন ভিন রাজ্যে।


এমতাবস্থায় পরিত্রাণ চেয়ে তারা সরাসরি দরবার করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে রাজ্যের আটকে পড়া মানুষজনকে ফিরিয়ে আনতে তাই ভিন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সহযোগিতার হাত বাড়িয়ে দিতে বলেছেন তিনি। এই ১৮ জনের তালিকা যেমন রয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, তেমনই রয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরে। রয়েছেন পাঞ্জাবের কংগ্রেসের মুখ্যমন্ত্রী ক্যাপটেন অমরিন্দর সিংও। মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের মানুষকে সুষ্ঠুভাবে পশ্চিমবঙ্গে ফিরিয়ে আনার জন্য আবেদন করেছেন বিভিন্ন অঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রীদের কাছে। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এবিষয়ে উদ্যোগী হতে বলে চিঠি দিয়েছেন লোকসভার কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *