Breaking News
Home / TRENDING / আক্রান্ত ঐশীকে দেখতে প্রতিনিধিদল পাঠাচ্ছেন মমতা

আক্রান্ত ঐশীকে দেখতে প্রতিনিধিদল পাঠাচ্ছেন মমতা

নীল রায়।

জেএনইউ-তে এসএফআই নেত্রী ঐশী ঘোষের (Oishi Ghosh) ওপর হামলার প্রতিবাদে রবিবার রাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) টুইট করে ঘটনার নিন্দা করেন। পাশাপাশি প্রাক্তন রেলমন্ত্রী দীনেশ ত্রিবেদীর নেতৃত্বে রাজ্যসভার সাংসদ মানস ভুঁইয়া, উলুবেড়িয়ার সাংসদ সাজদা আহমেদ ও প্রাক্তন রাজ্যসভার সাংসদ বিবেক গুপ্তা দিল্লিতে আহত ঐশীকে দেখতে যাচ্ছেন। মুখ্যমন্ত্রীর নির্দেশে তারা আক্রান্ত ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলবেন বলেও জানা গিয়েছে।

সোমবার জেএনইউ-তে (JNU) এসএফআই নেত্রী ঐশী ঘোষের ওপর হামলার প্রতিবাদে কলকাতায় জোড়া মিছিলের ডাক দিল তৃণমূল। টালিগঞ্জ মেট্রো স্টেশনের সামনে থেকে সোমবার দুপুরে এই মিছিল শুরু হবে। মিছিল শেষ হবে হাজরা মোড়ে গিয়ে। কলকাতার পাশাপাশি বিভিন্ন জেলাতেও প্রতিবাদ মিছিল করার নির্দেশ দিয়েছে তৃণমূল কংগ্রেস। উত্তর কলকাতা তৃণমূল যুব কংগ্রেসের কার্যকরী সভাপতি সৌম্য বক্সী জানিয়েছেন, শীর্ষ নেতৃত্বে নির্দেশে তাঁরা মৌলালি মোড় থেকে ধর্মতলা ডোরিনা ক্রসিং পর্যন্ত জেএনইউয়ের ঘটনার প্রতিবাদে মিছিল করবেন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *