Breaking News
Home / TRENDING / ধর্নার দায়িত্ব ছাত্রদের সঙ্গে মহিলা ও শ্রমিক সংগঠনকে দিলেন মমতা

ধর্নার দায়িত্ব ছাত্রদের সঙ্গে মহিলা ও শ্রমিক সংগঠনকে দিলেন মমতা

নীল রায়।

ধর্মতলার রানী রাসমণিতে চলা তৃণমূলের ধর্না অবস্থানের দায়িত্ব বন্টন করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার সন্ধ্যায় তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) ধর্না মঞ্চে আসেন তিনি। সেখানেই এই অবস্থানের নতুন সূচি ঠিক করে দিয়েছেন তিনি। জানিয়েছেন, এই অবস্থান চলবে। ২০ তারিখ পর্যন্ত এই ধরনের কর্মসূচি চালাবেন তৃণমূল ছাত্র পরিষদের নেতারা। তারপর দশ দিনের বিরতি তাদের জন্য। কিন্তু ধরনা অবস্থান থেমে থাকবে না। এরপর এই দায়িত্ব নেবে মহিলা তৃণমূল কংগ্রেস। ২১-২৭ জানুয়ারি দলটা কর্মসূচির দায়িত্ব পালন করবেন তারা। থেকেই চন্দ্রিমা ভট্টাচার্য, মালা সাহা ও স্মিতা বক্সীদের দায়িত্ব নিতে নির্দেশ দিয়েছেন তৃণমূল নেত্রী।

২৮, ২৯ ও ৩০ তারিখ তা করবেন আইএনটিটিইউসি (INTTUC)। রাজ্য আইএনটিটিইউসি এই কর্মসূচির নেতৃত্বে থাকবেন রাজ্যসভার সাংসদ দোলা সেন। একই সময় কলকাতা বইমেলায় তৃণমূল কংগ্রেস দলের দায়িত্বে থাকবেন তিনি। তারপর সরস্বতীপুজো সেরে ফের অবস্থানে ফিরবে তৃণমূল ছাত্র পরিষদ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *