নিজস্ব সংবাদদাতা।
এবার হামলা বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের (Biswabharati University) ক্যাম্পাসে। তার মধ্যেই আচমকা হামলা চালাল একদল দুষ্কৃতী। প্রত্যক্ষদর্শীদের কথায় হামলাকারীদের ছিল হাতে লাঠি, রড, উইকেট। অতর্কিতে মারধর করতে শুরু করে ছাত্রদের। সংঘর্ষে আহত হয়েছেন অর্থনীতি বিভাগের ছাত্র স্বপ্ননীল মুখোপাধ্যায় এবং ফাল্গুনী পান নামে দুই ছাত্র। তাঁরা দু’জনেই এসএফআইয়ের সক্রিয় সদস্য বলে জানা গিয়েছে। এই হামলার অভিযোগ উঠেছে এবিভিপির বিরুদ্ধে। বোলপুর পুলিশ এখনো কোনো ব্যবস্থা না নেওয়ায় প্রশ্ন তুলেছে কংগ্রেস- সিপিএম (Congress-CPM)।
প্রসঙ্গত, ৫ জানুয়ারি দিল্লির জওহরলাল নেহেরু ইউনিভার্সিটিতে (JNU) একই কায়দায় হামলা হয়েছিল এসএফআই নেত্রী ঐশী ও তাঁর দলবলের ওপর। সেক্ষেত্রে অভিযোগের আঙুল উঠেছিল বিজেপির ছাত্র সংগঠন এবিভিপি-র বিরুদ্ধে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news