নিজস্ব প্রতিনিধি।
উত্তর মালদহ ও আলিপুরদুয়ারে গণবিবাহ রুখে দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) প্রশাসন। আরএসএসের বিরুদ্ধে ধর্মান্তকরণের অভিযোগ এনে জোড়া গণবিবাহ কর্মসূচি বাতিল করে প্রশাসন। স্থানীয় সূত্রের খবর, সোমবার শ্রীহরি সৎসঙ্গ নামের একটি হিন্দুত্ববাদী সংগঠনের উদ্যোগে আলিপুরদুয়ার শহরের বিএম ক্লাব ময়দানে গণবিবাহ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। শহর-লাগোয়া চা বাগান-সহ বিভিন্ন এলাকা থেকে ১৮০ জোড়া যুগলের বিয়ে হওয়ার কথা ছিল সেখানে। রবিবার তারই প্রচার চলছিল মাইকে। আলিপুরদুয়ার চৌপথি থেকে সেই মাইক আটক করে থানায় নিয়ে আসে আলিপুরদুয়ার থানার পুলিশ। কলকাতায় শীর্ষ আধিকারিকদের নির্দেশ অনুযায়ী গণবিবাহ কর্মসূচি বাতিল করে প্রশাসন।
আলিপুরদুয়ারের পুলিশ সুপার অমিতাভ মাইতি বলেন, “আমাদের কাছে খবর আছে, জোর করে কিছু মানুষকে এখানে একটি ধর্মের মন্ত্র উচ্চারণ করিয়ে বিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। সেই কারণেই আমরা উদ্যোক্তাদের ডেকে তাদের কাছে সকলের বিস্তারিত তথ্য জানতে চেয়েছি। আমরা চাইছি না কোথাও কোনও আইন শৃঙ্খলার অবনতি হোক। আমরা সব দিক খতিয়ে দেখে এই গণবিবাহ সম্পর্কে সিদ্ধান্ত নেব।” পরে প্রশাসনের উদ্যোগে গণবিবাহ বাতিল বলে জানিয়ে দেওয়া হয়।
ঘটনার গুরুত্ব বুঝে বিষয়টি জানানো হয় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। সূত্রের খবর তৎপরতার সঙ্গে ধর্মান্তকরণ কথা গণবিবাহ রুখতে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। এদিন বিকেলে বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাত করতে আসেন আলিপুরদুয়ারে তৃণমূল বিধায়ক সৌরভ চক্রবর্তী। সূত্রের খবর, আলিপুরদুয়ারের তৃণমূল বিধায়ক কে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন এমন ঘটনা হলে করা হাতে পরিস্থিতির মোকাবিলা করতে। প্রশাসন যেমন প্রশাসনের কাজ করছে, তেমনি রাজনীতিগত ভাবেও বিচ্ছিন্ন করতে হবে হিন্দুত্ববাদী সংগঠনগুলিকে। এ প্রসঙ্গে আরএসএস (RSS) নেতা জিষ্ণু বসু জানিয়েছেন, জাতপাতের রাজনীতি করে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় সমাজকে ভাগ করার চেষ্টা করছেন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news