নিজস্ব প্রতিনিধি।
আজ দিল্লি বিধানসভা (Delhi Assembly Election) নির্বাচনের ফলাফল ঘোষণা। সকাল আটটা থেকে বিভিন্ন গণনার কেন্দ্রে শুরু হয়েছে গণনা। গণনার প্রথম রাউন্ড থেকেই এগিয়ে যাচ্ছে আম আদমি পার্টি (AAP l। অনেক পিছিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে বিজেপি (BJP)। গণনা ট্রেন্ড অনুযায়ী ৫৬টি আসনে এগিয়ে অরবিন্দ কেজরিওয়ালের দল। ১৪টি এগিয়ে রয়েছে বিজেপি।
গণনা শুরু থেকেই প্রায় সমস্ত কেন্দ্রীয় তৃতীয় স্থানে রয়েছে ভারতের জাতীয় কংগ্রেস (Congress)। কোনও আসনই তাদের স্থান দ্বিতীয় নয়। ভোট বিশেষজ্ঞদের মতে, গণনা প্রথম রাউন্ড থেকেই পূর্বাভাস পাওয়া গেলেও সম্পূর্ণ ফলাফল কি হবে তার জন্য কয়েক ঘণ্টা অপেক্ষা করতেই হবে। ৭০টি আসন বিশিষ্ট দিল্লি বিধানসভায় ম্যাজিক ফিগার ৩৬।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news