Breaking News
Home / TRENDING / পুলওয়ামা: মোদীকে দায়ী করা মমতার মুখে বায়ুসেনার জয়জয়কার

পুলওয়ামা: মোদীকে দায়ী করা মমতার মুখে বায়ুসেনার জয়জয়কার

নীল রায়

নিয়ন্ত্রণরেখা পার করে ভারতীয় বায়ুসেনা পাকিস্তানের বালাকোটে জঙ্গি ঘাঁটি উড়িয়ে দেওয়ার পর প্রশংসায় ভারিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভারতীয় বায়ুসেনাকে তারিফ করে বললেন,“আইএএফ মানে ইন্ডিয়ান অ্যামেজিং ফোর্স। জয় হিন্দ।” প্রসঙ্গত, সোমবার দক্ষিণ কলকাতা নজরুল মঞ্চে তৃণমূলের কোর কমিটির বৈঠকে পুলওয়ামা কাণ্ড নিয়ে প্রধানমন্ত্রীকে তীব্র আক্রমণ করেছিলেন মমতা। সঙ্গে অভিযোগ করেছিলেন পুলওয়ামায় সেনাবাহিনীর ওপর হামলা হতে পারে খবর জেনেও কোনও ব্যবস্থা নেননি স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাশাপাশি বলেছিলেন, “জাওয়ানদের রক্ত নিয়ে রাজনীতি করবেন না।” এমন ক্ষুরধার আক্রমণের পরেও মৌনই ছিলেন দেশের প্রধানমন্ত্রী। মমতার মন্তব্যের ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ভারতীয় বায়ুসেনার মিরাজ-২০০০ যুদ্ধবিমান পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গিপুরের ওপর হাজার কেজির বেশি বোমাবর্ষণ করে বদলা নিল পুলওয়ামার। যার কৃতিত্ব দেশবাসী দিচ্ছেন দেশের প্রধানমন্ত্রীকেই। এদিন ভোরে বায়ুসেনার আক্রমণের কথা জানাজানি হওয়ার পরেই সোশ্যাল মিডিয়ায় জয়জয়কার শুরু হয় ভারতীয় বায়ুসেনার। জয়ধনি দেওয়া হয় ৫৬ ইঞ্চি ছাতির গুজরাটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামেও। তার অনেক পরে টুইটারের মাধ্যমে দেশের বায়ুসেনাকে অভিনন্দন জানান মমতা। শুধু মমতা বন্দ্যোপাধ্যায় নন, ভারতীয় বায়ুসেনার প্রশংসা করেছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী, এনসিপি প্রধান শরদ পওয়ার ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। রাজনৈতিক মহলের মতে, বায়ুসেনার এই সাফল্যকে প্রধানমন্ত্রীর কৃতিত্ব হিসেবেই দেখছে তামাম দেশবাসী, তা ভালোই বোঝেন রাজনীতিক বিচক্ষণ মমতা। তাই বায়ুসেনার কৃতিত্বকে কুর্নিশ করলেও, প্রধানমন্ত্রীর কোনও কৃতিত্বই ধরা পড়েনি তৃণমূল সুপ্রিমো টুইটারে। রাজনৈতিক মহলের মতে বিরোধী রাজনৈতিক দলগুলি ওবামা কাণ্ডের পর যেভাবে প্রধানমন্ত্রীকে কাঠগড়ায় তুলছিলেন, তার জবাবই পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গি ঘাঁটিতেটি বোমাবর্ষণ করে দেওয়া হয়েছে। যা মুখ বুজে হজম করতে হয়েছে এদিন বিরোধী রাজনৈতিক দলের নেতাদের।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *