ওয়েব ডেস্ক
পাকিস্তানে জৈশ-এ-মহম্মদের সবথেকে বড় জঙ্গিঘাঁটি ধ্বংস করল ভারতীয় বায়ুসেনা। আজ সরকারের তরফে এক বিবৃতিতে বিদেশ সচিব বিজয় গোখলে বলেন, মঙ্গলবার ভোরে বালাকোটে ১০০০ কেজির বোমা মেরে জৈশের জঙ্গি ট্রেনিং ক্যাম্প ধ্বংস করেছে বায়ুসেনা। বিদেশ সচিব জানিয়েছেন, এই হামলায় জৈশ-এ-মহম্মদের অন্যতম জঙ্গি নেতা ও মাসুদ আজহারের আত্মীয় ইউসুফ আজহারের মৃত্যু হয়েছে। মারা গিয়েছে জৈশ ও হিজবুলের বহু জঙ্গিও । বিদেশ সচিব বিজয় গোখলে বলেন, শুধু জৈশের জঙ্গিদের খতম করতেই এই অসামরিক পদক্ষেপ নিয়েছে ভারতীয় বায়ুসেনা। তিনি আরও বলেন, যাতে এই বিমানহানায় কোনও সাধারন নাগরিক না মারা যান, সেজন্য পাহাড়ের ওপরে জঙ্গলে ঘেরা জৈশের এই ঘাঁটিকে নিশানা করা হয়। গোখলে বলেন,
পুলওয়ামা হামলার পর ১২ দিন কেটে যাওয়ার পরেও ইসলামাবাদের তরফে জঙ্গিদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। এদিকে আইবি সূত্রে খবর ছিল, সীমান্তের জঙ্গি ক্যাম্পে ফিদায়েন জঙ্গিদের প্রশিক্ষণ দিচ্ছে জৈশ-এ-মহম্মদ। ভারতের বিভিন্ন জায়গায় আত্মঘাতী হামলা করার প্ল্যান ছিল তাদের। সীমান্তের এই ভয়ঙ্কর অবস্থায় এই বিমানহানা জরুরি ছিল। নিজেদের রক্ষা করতেই বায়ুসেনার এই পদক্ষেপ বলে জানান গোখলে ।
পাশাপাশি, গোখলে পাকিস্তানকে ২০০৪ এর চুক্তির কথা উল্লেখ করে বলেন, এই চুক্তি অনুযায়ী, নিজের দেশে ভারতের বিরুদ্ধে কোনওরকম ষড়যন্ত্রকে প্রশ্রয় দেবে না পাকিস্তান। গোখলে বলেন, ভারতের আশা নিজেদের সেই প্রতিশ্রুতি পআলন করবে পাকিস্তান ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news