Breaking News
Home / TRENDING / কি হচ্ছে ওখানে? রবীন্দ্রনাথকে ফোন উদ্বিগ্ন মমতার

কি হচ্ছে ওখানে? রবীন্দ্রনাথকে ফোন উদ্বিগ্ন মমতার

ওয়েব ডেস্ক:

কোচবিহারের পরিস্থিতি জানতে রবীন্দ্রনাথ ঘোষকে ফোন করলেন উদ্বিগ্ন মমতা বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, ভোট শুরু হওয়ার ঘন্টা দুয়েকের মধ্যে পুননির্বাচনের দাবি করেন তৃণমূলের দাপুটে নেতা রবীন্দ্রনাথ ঘোষ। যা নিয়ে কোচবিহারের বিজেপির প্রার্থীর কটাক্ষ, খেলা তো শুরুই হয়নি। অন্য দিকে নিশীথ প্রামাণিক নিজেও একাধিক অভিযোগ জানিয়েছেন কমিশনকে। এমনকী তাঁর অভিযোগ, বিজেপি প্রার্থীদের শাসক দল হেনস্থা করা সত্ত্বেও ব্যবস্থা নেয়নি কমিশন।

প্রসঙ্গত: সকাল ৭ টা থেকে প্রথম দফার ভোট শুরু হয়েছে রায়ের কোচবিহার ও আলিপুরদুয়ার কেন্দ্রে। সকাল থেকেই ভোটকেন্দ্রে ভোটারদের লাইন ছিল চোখে পড়ার মতো। সূত্রের খবর, এখনও অবধি ভোট পড়েছে ১৯%-এর কাছাকাছি। এদিকে সব কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনীর দেখা পাওয়া যায়নি। বিচ্ছিন্ন অশান্তির ঘটনা ঘটলেও বড় অশান্তির খবর নেই। বক্সিরহাটের একটি বুথে ছাপ্পা ভোটের অভিযোগ ওঠে। অভিযোগ পেয়ে কেন্দ্রীয় বাহিনী পৌঁছয়। একের পর এক ইভিএম খারাপ হওয়ায় চক্রান্তের অভিযোগ করেন রবীন্দ্রনাথ ঘোষ। এরপরই উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী কোচবিহারের খবর নিতে তৃণমূল নেতাকে ফোন করেন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *