Breaking News
Home / TRENDING / ভবিষ্যতের ভুত চাপল নবান্নের ঘাড়ে, ভোট শুরুতে একি কাণ্ড! জানুন বিস্তারিত

ভবিষ্যতের ভুত চাপল নবান্নের ঘাড়ে, ভোট শুরুতে একি কাণ্ড! জানুন বিস্তারিত

নীল রায়

প্রথম দফার লোকসভা ভোটের দিনই জোর ধাক্কা খেল রাজ্য সরকার। ‘ভবিষ্যতের ভূত’ ছবির প্রদর্শনীর ওপর নিষেধাজ্ঞা জারির জন্য রাজ্য সরকারকে কুড়ি লক্ষ টাকা জরিমানা করল সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ ন্যায়ালয়ে এই মামলার শুনানি হয়। এদিনের শুনানির পর বিচারপতির নির্দেশে রাজ্য সরকারকে ক্ষতিপূরণ বাবদ কুড়ি লক্ষ টাকা জরিমানা দিতে বলা হয়। জানানো হয়েছে এই ক্ষতিপূরণের টাকা ছবির প্রযোজক ও হল মালিকদের দেওয়া হবে। চলতি বছর ১৫ ফেব্রুয়ারী বাংলায় মুক্তি পেয়েছিল অনীক দত্তের ছবি ‘ভবিষ্যতের ভূত।’ কিন্তু ছবি মুক্তির পর দিনই সমস্ত সিঙ্গেল স্ক্রিন ও মাল্টিপ্লেক্সগুলি থেকে ছবির প্রদর্শন বন্ধ করে দেওয়া হয়। প্রযোজক অনীক দত্ত হল মালিকদের কাছে ছবি প্রদর্শন বন্ধের কারণ জানতে চাইলে বলা হয়েছিল প্রশাসনের পক্ষ থেকে ছবিটি দেখানো যাবে না বলে নির্দেশ দেওয়া হয়েছে। যদিও লিখিত কোনও নির্দেশনা দেখাতে পারেনি কলকাতা তথা রাজ্য পুলিশ। ছবিটি প্রদর্শন বন্ধ করে দেওয়া নিয়ে রাস্তায় নেমেছিলেন কলাকুশলীরা। ছবি প্রদর্শনের দাবিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন অনীক দত্ত। ‌ তারই ফলস্বরূপ এদিনের নির্দেশ।

রাজনৈতিক মহলের মতে কুড়ি লক্ষ টাকা কোনও বিষয় না আসলে সুপ্রিম কোর্টের এমন নির্দেশে “নাক কাটা” গিয়েছে পশ্চিমবঙ্গ সরকারের। যারা উঠতে বসতে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদিকে হিটলারের সঙ্গে তুলনা করেন। ভবিষ্যতের ভূতের প্রদর্শন বন্ধ করা নিয়ে তাদের মনোভাবও স্পষ্ট হয়েছে বাংলার মানুষের কাছে এমনটাই মত টলিপাড়ার অনীক দত্তের প্রতি সহানুভূতিশীলদের। ইতিমধ্যে ছবিটি কোর্টের আদেশে মুক্তি পেয়েছে বাংলায়। প্রসঙ্গত, ভবিষ্যতের ভূত আবার মুক্তি পাওয়া ও সঙ্গে কুড়ি লাখ টাকা ক্ষতিপূরণের বিষয়টি ঘটে যাওয়ায়, জোর থাপ্পড় পড়েছে রাজ্য সরকারের গালে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *