নীল বণিক:
ভোটের তিনদিন আগে অপসারিত হলেন মালদার পুলিশ সুপার অর্ণব ঘোষ। শনিবার তাঁকে সরিয়ে দেয় নির্বাচন কমিশন। অর্ণব ঘোষের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনেছিল সবকটি বিরোধী দল। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে কয়েকদিন ধরেই তদন্ত করছিলেন রাজ্যের পুলিশের পর্যবেক্ষক বিবেক দুবে। এরপরেই এদিন অর্ণব ঘোষকে সরিয়ে দেয় নির্বাচন কমিশন। কমিশনের অতিরিক্ত মুখ্যনির্বাচনী আধিকারীক বলেন, কমিশন অর্ণব ঘোষকে সরিয়ে দিয়েছে। কমিশনের সিদ্ধান্ত জানিয়ে রাজ্য সরকারকে চিঠি দেওয়া হয়েছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news