ওয়েব ডেস্ক:
ভাইপো জানালেন ভোট শান্তিপূর্ণ হচ্ছে। এটাই কাম্য। ভোট দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন, ডায়মন্ডহারবারে প্রচারে আমার নামে কুৎসা রটানো হয়েছে। আমার বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে হবে। নাহলে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মামলা করব।

এদিকে ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে বিবিধ অভিযোগ পাচ্ছে বিরোধী নেতারা। কোথাও গ্রামবাসীদের ভোট দিতে বাধা, কোথাও ছাপ্পা ভোট, বিজেপি এজেন্টদের বসতে দেওয়া হচ্ছে না বুথে। হুমকি, ভোটারদের প্রভাবিত করা ইত্যাদি হাজারো অভিযোগ।

এদিকে কলকাতা দক্ষিণে মর্ডান হাইস্কুলে ভোট দিলেন বসিরহাটের তৃণমূল কংগ্রেস প্রার্থী নুসরত জাহান। অন্যদিকে তৃণমূল প্রার্থী মালা রায়ের অভিযোগ তাঁকে বুথে ঢুকতে বাধা দিয়েছে কেন্দ্রীয় বাহিনী। মুদিয়ালির দেশপ্রাণ বীরেন্দ্রনাথ ইনস্টিটিউশনে ভোট দিতে এসেছিলেন তিনি। তখনই তাঁকে আটকায় জাওয়ানরা।
আজ ভোটপর্ব চলছে কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, যাদবপুর, বারাসত, দমদম, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ডহারবার আসনে। ৯ কেন্দ্রের নিরাপত্তায় রয়েছে ৭১০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news