চ্যানেল হিন্দুস্তান, বিনোদন ডেক্স-
মুম্বইয়ের গোরেগাঁওতে রয়েছে একাধিক স্টুডিও । বছরের বেশির ভাগ দিনই সেই সব স্টুডিয়োয় দিনরাত চলে শুটিং। শুক্রবার বিকেলে তেমনই এক স্টুডিয়োতে চলছিল দৈনিক সিরিয়াল ‘গুম হ্যায় কিসি কে প্যার মে’-র শুটিং। কাজ চলাকালীনই সেখানে আগুন লেগে যায়। দমকা হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে আশপাশে।
শুক্রবার বিকেলে মুম্বইয়ের ফিল্ম সিটি গোরেগাঁওয়ের ফিল্ম সিটির স্টুডিয়োটিতে যখন আগুন লাগে তখন সেখানে সিরিয়ালের শুটিং চলছিল। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ছুটে যায় দমকল। আগুনে স্টুডিয়োর বিরাট অংশ পুড়ে গেলেও হতাহতের কোনও খবর নেই।
https://www.instagram.com/reel/Cpm0x2aD5tD/?igshid=YmMyMTA2M2Y=
দমকল সূত্রে খবর, বিকেল সাড়ে চারটে নাগাদ তাঁরা অগ্নিকাণ্ডের খবর পান। তার পর শুরু হয় আগুন নেভানোর কাজ। দমকল সূত্রে খবর, আগুন স্টুডিয়োর অন্যান্য তলে ছড়িয়ে পড়তে পারেনি। দমকলের বেশ কিছু ক্ষণের চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা গিয়েছে। তবে আগুনে নীচের তলার ২ হাজার বর্গফুটের স্টুডিয়োর ক্ষতি হয়েছে।
কর্মকর্তারা জানিয়েছেন, আগুন ‘তেরি মেরি দুরিয়ান’ এবং ‘আজুনি’ সহ আশেপাশের অন্যান্য সেটগুলিতে ছড়িয়ে পড়ে। দমকলের সতর্কতা লেভেল 3-এ উন্নীত করা হয়েছে কারণ এটি বাতাসের প্রবাহের কারণে 4-5টি স্টুডিওতে ছড়িয়ে পড়েছে।
https://www.instagram.com/reel/Cpm7zv4D6xO/?igshid=YmMyMTA2M2Y=
সূত্রের খবর, আগুন উপরের তলে না পৌঁছলেও আশপাশের কয়েকটি স্টুডিয়ো ক্ষতিগ্রস্ত হয়েছে। । দমকল আসার আগে নিজেরাই অগ্নিনির্বাপনের কাজে নামেন ফিল্ম সিটির কর্মীরা। কিন্তু কী ভাবে আগুন লাগল? তা খতিয়ে দেখছে দমকলকর্মীরা।
ফিল্ম সিটির ম্যানেজিং ডিরেক্টর অবিনাশ ধাকনে বলেছেন, এই ঘটনায় কেউ আহত হয়নি তবে সেটে দাহ্য পদার্থ থাকায় এবং বাতাসের গতি বেশি হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news