নিজস্ব সংবাদদাতাঃ
মাঝেরহাট ব্রিজ ভেঙে পড়ায় তলা দিয়ে যাওয়া শিয়ালদহ-বজবজ শাখার ট্রেন চলাচল বন্ধ হয়ে গিয়েছে।
কারণ মাঝেরহাট ব্রিজের নীচ দিয়ে গিয়েছে শিয়ালদহ-বজবজ শাখার ট্রেন লাইন। আপাততো বন্ধ ট্রেন চলাচল। বালিগঞ্জ, লেক গার্ডেন্স, টালিগঞ্জ ও নিউ আলিপুরে আটকে রয়েছে বজবজগামী বেশ কিছু ট্রেন। এমনকী মাঝেরহাট ব্রিজের কাছেই আটকে পড়েছে একটি ট্রেন।
উল্টোদিকে বজবজ থেকে শিয়ালদহ গামী বেশ কিছু ট্রেনও আটকে পড়েছে বিভিন্ন স্টেশনে। এদিকে বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা, দমকল কর্মীরা চেষ্টা করছেন যত দ্রুত সম্ভব ব্রিজের ভাঙা অংশ সরিয়ে ফেলতে। কারণ যতক্ষণ না ব্রিজের ভেঙে পড়া অংশ সরিয়ে ফেলা সম্ভব হবে, ততক্ষণ ট্রেন পরিষেবা চালু হবে না। এর ফলে সমস্যায় পড়েছেন বজবজ, নুঙ্গি প্রভৃতি এলাকা থেকে আসা মানুষেরা।
সব মিলিয়ে বিপাকে পড়েছেন শিয়ালদহ ও বজবজ হাজার হাজার নিত্যযাত্রী। কবে ট্রেন চালু হবে বোঝা যাচ্ছে না।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news