নিজস্ব প্রতিনিধি :
মুখ্যমন্ত্রী শুক্রবার বলেছিলেন সেতু ভাঙার পিছনে গাফিলতি অস্বীকার করতে পারে না পূর্ত দফতর। তিনি আরো বলেছিলেন দোষীদের রেয়াত করা হবে না। মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পরপরই নবান্নে কানাঘুষা শুরু হয়ে যায় ,কারা সেই দোষী ব্যক্তি ? কাদের গাফিলতিতে ঘটে গেল এই ঘটনা ? সূত্রের খবর, তদন্তে উঠে এসেছে বেশ কয়েকজনের নাম। পূর্ত দফতরের ইঞ্জিনিয়ারদের পাশাপাশি অর্থ দফতরের অফিসারও আছে তদন্তের তালিকায়। নবান্ন সুত্রের খবর, যাদের গাফিলতিকে প্রাথমিক ভাবে চিহ্নিত করা গেছে তারা হলেন-
১) অ্যসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার।(আলিপুর জোন)
২) এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার।
৩) চিফ ইঞ্জিনিয়ার(সাউথ জোন)।
৪) সুপারিনটেনডেন্ট ইঞ্জিনিয়ার।
৫) ইঞ্জিনিয়ার ইন চিফ।(পূর্ত দফতর)। এরা সকলেই পূর্ত দফতরের সেই সময়কার (২০১৬) দায়িত্বে ছিলেন। এছাড়াও অর্থ দফতরের ৩ জন আধিকারিক ও রয়েছেন র্যাডারের তলায়।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news