Breaking News
Home / TRENDING / মাঝেরহাট : বরাদ্দ হয়েছিল ৩ কোটি, কাজ করেনি পূর্ত দপ্তর

মাঝেরহাট : বরাদ্দ হয়েছিল ৩ কোটি, কাজ করেনি পূর্ত দপ্তর

সঞ্জয় সরকার :

মাঝেরহাট সেতু ভেঙে পড়ার ঘটনায় প্রশাসনের শীর্ষ আধিকারিকদের কেউ কেউ যত‌ই রেলের দিকে অভিযোগের আঙুল তুলুন না কেন, আস্তে আস্তে ঝুলির বেড়াল বাইরে বেরিয়ে আসছে। এক তো, মাত্র ৬ মাস আগেই এই সেতুর ফিট সার্টিফিকেট দিয়েছিল পূর্ত দফতর। অবশ‍্য সেই সঙ্গে সঙ্গেই অল্প কিছু মেরামতের পরামর্শ‌ও দেওয়া হয়েছিল। দ্বিতীয় বেড়াল বেরিয়েছে সেখানেই। এবং এটা মারাত্মক অভিযোগ। যে পরামর্শ দেওয়া হয়েছিল সেই মোতাবেক ফেব্রুয়ারি মাসেই পূর্ত দফতর মাঝেরহাট সেতুর সংস্কারের জন‍্য ২ কোটি ৮১ লক্ষ ২৬ হাজার টাকা বরাদ্দ করে। কাজ শুরু করার কথা ছিল মে মাস থেকে। কিন্তু কোনও এক অজ্ঞাত কারণে সেই কাজ আর শুরুই হয়নি। যদিও পূর্ত দফতরের আলিপুর ডিভিশনের কর্তাব‍্যক্তিদের বক্তব্য, মাঝেরহাট ব্রিজের পাশে মেট্রোরেলের কাজ চলছে। সেই কারণে ব্রিজ সংস্কারের কাজ না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। যদিও রেলের তথ্যাভিজ্ঞ মহল বলছে, মেট্রোর কাজের সঙ্গে ব্রিজের সংস্কারের কোনও সম্পর্ক নেই। সেতু থেকে যথেষ্ট দুরে মেট্রোর কাজ হচ্ছে। তাদের আরও বক্তব্য, এমনই যদি হয় তাহলে পূর্ত দফতর রেলের সঙ্গে যোগাযোগ করেনি কেন? কেন জানায়নি সেতুর মেরামত দরকার এবং মেট্রোর কাজের জন্য তা ব্যহত হচ্ছে।
নবান্নের ভেতরেও শোনা যাচ্ছে অন্য সুর। এত বড় দুর্ঘটনার পর পূর্ত দফতর কিছু ভ্রান্ত যুক্তি খাড়া করে মুখ লুকোতে চাইছে বলেও অনেকে মনে করছে।
আরও একটি প্রশ্ন মাথা তুলেছে। সেতু মেরামতের জন্য বরাদ্দ অর্থ এখন কোথায়? পূর্ত দফতরে ফিরে এসেছে নাকি তাদের আলিপুর ডিভিসনেই পড়ে আছে?
সব মিলিয়ে রেলের দিকে একটা আঙুল তুলতে গিয়ে এখন পূর্ত দফতরের দিকে উঠছে চার চারটি আঙুল।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *