নিজস্ব সংবাদদাতা:
পূর্ব মেদিনীপুর, ৩১ অক্টোবর : মহিষাদলে আবগারি দপ্তরের বড়সড় সাফল্য। বুধবার অভিযান চালিয়ে ৪৬ টি ব্যারেলে প্রায় হাজার লিটার দেশি চোলাই মদ উদ্ধার করল পূর্ব মেদিনীপুরের মহিষাদলের আবগারি দপ্তর।
গোপন সূত্রে খবর পেয়ে আবগারি দপ্তর অভিযান চালিয়ে মহিষাদলের অমৃতবেড়িয়া গ্রামের একটি পুকুর ও পুকুরের পাশের একটি নারকেল ছোপড়ার স্তুুপ থেকে ৪৬ টি ব্যারেল উদ্ধার করে। যার আনুমানিক মূল্য প্রায় ৯২ হাজার টাকা। এবিষয়ে এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি।
আবগারি দপ্তর সূত্রের খবর রাতের অন্ধকারে উলুবেড়িয়ার শাঁখাভাঙার মোদাই থেকে নদী পথে নৌকায় করে আনা হয়েছে এই চোলাই এর ব্যারেলগুলি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news