Breaking News
Home / TRENDING / মহারাষ্ট্রে আস্থা ভোটে জয়ী উদ্ধব, ওয়াকআউট বিজেপির

মহারাষ্ট্রে আস্থা ভোটে জয়ী উদ্ধব, ওয়াকআউট বিজেপির

ওয়েব ডেস্ক:

মহারাষ্ট্রে আস্থা ভোটে জয়ী হলেন উদ্ধব ঠাকরে। যদিও সেনা-এনসিপি-কংগ্রেস জোট হওয়ার পর এই আস্থা ভোট হয়ে ছিল আনুষ্ঠানিকতা। উল্লেখ্য, গত ২৪ অক্টোবর মহারাষ্ট্রে বিধানসভা ভোটের ফল বেরোয়। তার এক মাসেরও বেশি সময় পরে শনিবার বিধানসভায় হল আস্থাভোট।

প্রত্যাশামতোই জয়ী হলেন মহা বিকাশ আগাদির প্রার্থী উদ্ধব ঠাকরে। এদিন ভোটাভুটি শুরুর আগেই ওয়াক আউট করে বিজেপি। তাদের দলের প্রোটেম স্পিকার কালীদাস কোলাম্বকরকে সরিয়ে এনসিপি-র দিলীপ ওয়ালসে পাতিলকে ওই পদ নিযুক্ত করায় প্রতিবাদে বিজেপি ভোটাভুটিতে অংশ নেয়নি।

প্রসঙ্গত, ২৮৮ আসনের মহারাষ্ট্র বিধানসভায় সরকার গড়তে প্রয়োজন ছিল ১৪৫টি ভোট। সেখানে উদ্ধব ঠাকরে ১৬৯ টি ভোট জয়যুক্ত হলেন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *