চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণা নিয়ে আবারও সংশয় শোনা গেল শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) গলায়। গত সপ্তাহে তিনি জানিয়েছিলেন, জুলাই মাসেই প্রকাশ করা হবে মাধ্যমিকের ফলাফল। কিন্তু মঙ্গলবার সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে তিনি জানিয়েছেন, আমরা পরিস্থিতির দিকে নজর রাখছি। পরিস্থিতি স্বাভাবিক হলে তবেই মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ করা যাবে। এ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী আরও যুক্তি, “পরীক্ষার ফল প্রকাশ করার পর ছাত্র-ছাত্রীদের স্কুলে ভর্তি হওয়া এবং পরবর্তী সময়ে ক্লাস করার ক্ষেত্রে সমস্যা থাকবেই। তাই পরিস্থিতি স্বাভাবিক হওয়া পর্যন্ত আমরা বিষয়টির ওপর নজর রাখছি।
প্রসঙ্গত, মাধ্যমিক পরীক্ষার (Madhyamick Examination) ফলাফল প্রকাশের জন্য উদ্যোগী হয়েছিল শিক্ষা দপ্তর। কিন্তু স্কুল গুলি বন্ধ থাকায় এ বিষয়ে কাজ এগিয়ে নিয়ে যাওয়া যাচ্ছে না। তাই জুলাই মাসে মাধ্যমিকের ফল প্রকাশের সিদ্ধান্ত থেকে সরে এসেছে শিক্ষা দপ্তর (Education Department)। এমনটাই ইঙ্গিত মিলেছে পার্থ চট্টোপাধ্যায়ের এদিনের মন্তব্যে। ইতিমধ্যে ঘোষণা হয়েছে আগামী জুলাই মাসের ২,৫ ও ৮ তারিখে হবে উচ্চ মাধ্যমিকের বাকি। এখনও পর্যন্ত এই কর্মসূচির ঠিক করা হয়েছে।
তবে স্কুল কলেজ না খুললে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণা করে যে কোন লাভ নেই এদিন কার্যত বুঝিয়ে দিয়েছেন শিক্ষামন্ত্রী। এ প্রসঙ্গে বঙ্গীয় শিক্ষক ও শিক্ষা কর্মী সমিতির সহ সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল বলেছেন, “আজ শিক্ষামন্ত্রী বলেছেন যে পরিস্থিতি স্বাভাবিক না হলে মাধ্যমিকের রেজাল্ট প্রকাশ করা হবে না। কিন্তু আমাদের প্রশ্ন পরিস্থিতি স্বাভাবিক হতে যদি আরো কয়েক মাস লেগে যায় তাহলে তার আগে রেজাল্ট প্রকাশ হবে না। রেজাল্ট প্রকাশের সঙ্গে পরিস্থিতির সম্পর্ক কি? যারা পরীক্ষা দিয়েছে তারা রেজাল্ট র জন্য এতদিন অপেক্ষা করবে কেন। তাহলে পরীক্ষকদের এতো তাড়া দিয়ে মার্কস জমা নেওয়া হলো কেন।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news