Breaking News
Home / TRENDING / মমতাকে মদনের গুগলি! নেতার গলায় কী বিদায়ের সুর!

মমতাকে মদনের গুগলি! নেতার গলায় কী বিদায়ের সুর!

দেবক বন্দ্যোপাধ্যায়:

 

মীরের গুগলি সম্পর্কে বাঙালি প্রায় সকলেই অবহিত। যাঁরা টেলিভিশনে মীরাক্কেল দেখেন, তাঁরা জানেন এই গুগলি হল এক মজাদার ধাঁধা। তবে এবারে মীর নয়, এবার গুগলি ধেয়ে এসেছে মদনের দিক থেকে। মদন মানে, মদন মিত্র। একদা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি মদন মিত্র, রাজ্যের প্রাক্তন মন্ত্রী মদন মিত্র, আর্থিক কেলেঙ্কারির অভিযোগে জেল খাটা মদন মিত্র, ২১ জুলাই মঞ্চে জায়গা না পেয়ে রাস্তায় বসে অভিষেক-মমতার বক্তৃতা শোনা মদন মিত্র, ফুটপাথে বসে খেলা দেখা প্রাক্তন ক্রীড়ামন্ত্রী মদন মিত্র, দলমত নির্বিশেষে মানুষের উপকার করা মদন মিত্র, গলা ছেড়ে গান গাওয়া মদন মিত্র, এরকম বহু পরিচয় সম্বলিত সদা হাস্যময়, রঙীন মদন মিত্র।
কী সেই গুগলি!
কেমন সেই গুগলি!
কার দিকে ধেয়ে গেল সেই গুগলি!
ক্রিকেটের পরিভাষায় গুগলি হল সেই প্রকার স্পিন বল, যেখানে ব্যাটসম্যান মনে করবেন বুঝি লেগ স্পিন বল আসছে কিন্তু আসবে অফস্পিন। তিনি ঠকবেন। আর বোলারের লাইন লেংথ ঠিক থাকলে, আউটও হবেন।
যাঁরা ক্রিকেটের অতশত বোঝেন না, তাঁদের জেনে রাখা ভাল ব্যাটসম্যান যদি ডানহাতি হয় তবে লেগ স্পিন ক্রিজে পড়ার পর বাইরের দিকে বেরোবে। আর অফস্পিন ভেতরের দিকে। গুগলি ব্যাটসম্যানকে ভাবাবে যে বল বাইরে বেরোবে, সে সেই মতো খেলবে কিন্তু বল ভেতরে ঢুকে ব্যাটসম্যানকে বোকা বানিয়ে তাঁকে আউট করে ছাড়বে।
সম্প্রতি নিজের বাড়িতে বসে রাজনীতির ময়দানে এই কাণ্ডটাই করলেন মদন মিত্র। ক্যালকলিং (চ্যানেল হিন্দুস্তানের সহযোগী সংস্থা ) চ্যানেলকে তিনি বললেন, তাঁর জীবনে দেখা সেরা মানুষ হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, “আমি রবীন্দ্রনাথকে দেখিনি, গান্ধিকে দেখিনি, মমতাকে দেখেছি। তাঁর মতো মানুষকে কাছ থেকে দেখতে পাওয়া গর্বের বিষয়। অন্যের কাছে ঈর্ষার বিষয়।” এরপর রাজনীতিতে পোড় খাওয়া মদন মিত্র, উত্থান-পতনে অভিজ্ঞ মদন মিত্র দেখালেন তাঁর ঘরের দেওয়ালে টাঙানো মমতার ছবি। একটি ছবিতে মাথা ফাটা অবস্থায় মমতা হাসপাতালের বেডে শুয়ে। তাঁকে ঘিরে সিনিয়র কংগ্রেস নেতাদের সঙ্গে মদন নিজেও। আর একটি ছবিতে বামফ্রন্টের মৃত্যুঘন্টা বাজাবার ছবি। সেখানেও মমতার পাশে মদনই রয়েছেন। এইসব ছবি দেখিয়ে কী কিছু বোঝালেন মদন! বোঝালেন কী সেই মার খাওয়ার দিনে, লড়াইয়ের দিনে তিনি ছিলেন মমতারই পাশে!
তবে এতক্ষণ মমতার আকাশচুম্বী প্রশংসার পর শেষে যে দুটি কথা বললেন মদন তাঁকে সাহিত্যের পরিভাষায় বলে আ্যন্টি ক্লাইমেক্স আর ক্রিকেটের পরিভাষায় পারফেক্ট গুগলি।
ছবি দেখানোর পর মদন বললেন, “স্মৃতি তুমি সব সময়ই বেদনার, তবু আমরা বলি স্মৃতি টুকু থাক!”
মমতার স্মৃতিতে বেদনা আছে। এইটুকু বলেই দিয়েছেন সুচারু রাজনীতিক মদন মিত্র। তাঁকে যাঁরা চেনেন তাঁরা বলছেন, ওই বেদনার মধ্যে অনেক অপমান আছে, না পাওয়া আছে, ন্যূনতম স্বীকৃতিটুকুও না পাওয়া আছে।
মদন বলেছেন, স্মৃতিটুকু থাক। এটা কী বিদায়ের স্বর!
এই প্রশ্নের উত্তর জানে একমাত্র সময়।

(দেখুন ভিডিও)

https://youtu.be/uTCTH2NVsLw

 

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *