Breaking News
Home / TRENDING / চা-শ্রমিকদের জন্যে মমতার মুখশুদ্ধি! সাড়ে সতের টাকা ভাতা বাড়াল সরকার

চা-শ্রমিকদের জন্যে মমতার মুখশুদ্ধি! সাড়ে সতের টাকা ভাতা বাড়াল সরকার

ঈষাণিকা ভোরাই

 

পঞ্চায়েত নির্বাচনের আগে মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফর। ওদিকে বেতন নিয়ে চা-শ্রমিকদের ক্ষোভ অনেকদিনের আবার উত্তরবঙ্গে বিজেপিও নিজেদের মাটি শক্ত করছে বলে খবর। সবদিক খতিয়ে দেখে চা-শ্রমিকদের দৈনিক ভাতা বাড়াল রাজ্য সরকার। এতদিন চা বাগানে কর্মরত শ্রমিকদের দৈনিক ভাতা ছিল ১৩২ টাকা ৫০ পয়সা। নবান্ন সূত্রে খবর, সেটাকে বাড়িয়ে করা হল ১৫০ টাকা। অর্থাৎ তাদের বাড়ল ১৭ টাকা ৫০ পয়সা। চা শ্রমিকদের একটা দীর্ঘদিনের দাবি ছিল এত কম মজুরিতে সংসার চলে না। তার উপর বেতনও নিয়মিত নয়। ফলে জন্মাচ্ছিল ক্ষোভ। এর আগে এই নিয়ে আন্দোলনও করেছে চা শ্রমিকদেরর বেশকিছু সংগঠন। এমনকি স্মারকলিপিও দেওয়া হয়েছিল মুখ্যমন্ত্রীর কাছে। মুখ্যমন্ত্রীর এবারের উত্তরবঙ্গ সফরে যাতে সেই ক্ষোভের রেশ না পড়ে তারজন্যই এমন সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই চা শ্রমিকদের সমস্যা মেটাতে মুখ্যমন্ত্রীর নির্দেশে গঠিত হয়েছে মন্ত্রীগোষ্ঠী। তবে তা সত্ত্বেও সমস্যা মিটছিল না বলেই অভিযোগ চা শ্রমিকদের। এই মুহূর্তে উত্তরবঙ্গ ও দার্জিলিং-পাহাড় মিলিয়ে ছোট বড় প্রায় ৪৫০ টি চা বাগান রয়েছে, যাতে স্থায়ী অস্থায়ী শ্রমিকের সংখ্যা প্রায় ৫ লক্ষ। ফলে পঞ্চায়েত নির্বাচনে আগে এই শ্রমিকদের ভোট যাতে বিজেপির বাক্সে না যায় তা নিশ্চিত করতেই বেতন বাড়নোর সিদ্ধান্ত রাজ্য সরকারের বলে মনে করা হচ্ছে। এদিকে আগামী ১২ ফেব্রুয়ারি চা শ্রমিকদের অন্যান্য সমস্যা নিয়ে ত্রিপাক্ষিক বৈঠক ডাকা হয়েছে শিলিগুড়িতে।
তবে এই নামমাত্র বৃদ্ধি কতটা শ্রমিকদের হোমে লাগবে আর কতটাই বা তৃণমূলের রাজনৈতিক উদ্দেশ্যের যজ্ঞে তা নিয়ে সন্দিহান সংশ্লিষ্ট সব মহল। বিরোধীরা প্রশ্ন তুলছেন, শাসকদল ভোটবাক্সের দিকে তাকিয়ে সরকার চালাতে গিয়ে ‘গানাবাজনা’ বা ক্লাবগুলিকে খয়রাতি দিতে যা খরচ করে তার তুলনায় চা শ্রমিকদের ভাতা বৃদ্ধির পরিমাণ হাস্যকর।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *