চ্যানেল হিন্দুস্থান ডেস্কঃ চলতি আইপিএল -এ ইডেনের গায়ে হলুদ দেখেছে শহর। কখনও আবার আরসিবি -র লাল রঙে নিজেকে রাঙিয়ে নিয়েছে ইডেন । আজ ইডেনে মুখোমুখি হবে কেকেআর এবং লখনউ । তবে আজকে দুই দলের সাথেই শহরবাসীর আবেগ জরিয়ে রয়েছে । তাই কাকে সমর্থন করবেন তা নিয়ে একটু হলেও দ্বিধার সন্মুখিন হবেন তারা। এর কারন্তা আগে থেকেই আপনারা জানেন। আজ ইডেনের মাঠে সবুজ মেরুন জার্সি তে খেলতে নামছে লখনউ । শনিবাসরীয় কেকেআর বনাম লখনউ সুপার জায়ান্টস ম্যাচ আরও এক নতুন রঙে নিজেকে রাঙিয়ে নিতে প্রস্তুত হচ্ছে শহর। সবুজ-মেরুন রংয়ে, আবেগের মোহনবাগানের রংয়ে।লখনউ সুপার জায়ান্টস কর্তারা বলে দিচ্ছেন যে, ইডেনে মোহন-বৈশাখী উপস্থিত করতে তাঁরা কোনও রকম কার্পণ্য করবেন না। মোহনবাগানের খেলা থাকলে যুবভারতীতে সমর্থনের যে সবুজ-মেরুন পাগলাটে হাওয়া ওঠে, সেই একই জিনিস তাঁরা চান শনিবার ইডেনে। ঠিক যে কারণে, ইডেন অভিমুখী প্রায় সমস্ত রাস্তায় থাকছে অকাতরে সবুজ-মেরুন জার্সি-হেডব্যান্ড-পতাকা। সমর্থকরা নেবেন, নিয়ে স্টেডিয়ামে ঢুকে যাবেন। সোশ্যাল মিডিয়া জুড়ে যে পরিমাণ আবেগের বিস্ফোরণ ঘটেছে প্রতিনিয়ত, ক্রুণাল পাণ্ডিয়ারা সবুজ-মেরুন জার্সি পরার পর থেকেই যেরকম ট্রেন্ডিং হয়ে গিয়েছেন, তাতে একটা কথা এখনই বলে দেওয়া যায়– শনিবার ইডেনে একটা টিম না থেকেও থাকবে ভালরকম। যার নাম মোহনবাগান। না হলে লখনউ সুপার জায়ান্টসের সবুজ-মেরুন জার্সিতে খেলার ঘোষণার পর থেকেই টিকিটের এরকম হাহাকার কখনও শুরু হয় । আসলে সবটাই সঞ্জীব গোয়েঙ্কার মাস্টারস্ট্রোক। মোহন-আবেগকে লখনউয়ের সঙ্গে জুড়ে তিনি যে ঘোষণা করেছেন, তাতে ইডেনের রঙ সবুজ-মেরুন হতে বাধ্য। আর দেখেশুনে মনে হচ্ছে, যতই কেকেআর মরণ-বাঁচন যুদ্ধে শনিবার নামুক না কেন, লখনউ কিন্তু ম্যাচ শুরুর আগে আবেগের যুদ্ধে ঘরের টিমকে দু’গোল দিয়ে বসে আছে। আজ সোনালি-বেগুনি বনাম সবুজ মেরুন -এর মহা যুদ্ধের সাক্ষী থাকবে ইডেন ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news