Breaking News
Home / TRENDING / দেশে লকডাউনের মেয়াদ কী ২৯ মে অবধি ? প্রশ্ন জাতীয় রাজনৈতিক মহলে

দেশে লকডাউনের মেয়াদ কী ২৯ মে অবধি ? প্রশ্ন জাতীয় রাজনৈতিক মহলে

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

দেশে লকডাউন (Lockdown) কি ২৯ মে পর্যন্ত দীর্ঘায়িত হতে চলেছে ? মঙ্গলবার রাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের ফোনালাপের পর এমন সম্ভাবনাই তীব্র হয়েছে। মঙ্গলবার রাতে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার পর কেসিআর বলেন, “তেলেঙ্গানায় ২৯ মে পর্যন্ত লকডাউন চলবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narendra Modi) রাজ্যের এই সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছি”। প্রসঙ্গত, লকডাউনের মেয়াদ বাড়ানোর ব্যাপারে তেলেঙ্গানা বরাবরই অগ্রণী ভূমিকা নিয়েছে। ১৪ এপ্রিলের পর যখন লকডাউনের মেয়াদ দ্বিতীয় দফায় বাড়ানো হয়, তার আগেই চন্দ্রশেখর রাওয়ের ঘোষণা করে দিয়েছিলেন তাঁর রাজ্যে লকডাউন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত। পরে কেন্দ্রের আগেই লকডাউনের মেয়াদ বাড়িয়েছিলেন কেসিআর। পরে সেই পথ ধরেই কেন্দ্রীয় সরকার সহ অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীরাও লকডাউনের মেয়াদ বৃদ্ধি করেছেন।

উল্লেখ্য, চন্দ্রশেখর রাওয়ের ঘোষণার স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে তাহলে কী দেশের মানুষকে ঘরবন্দী থাকতে হবে গোটা মে মাস ? কিন্তু, ১৭ মে পর্যন্ত লখডাউনের মেয়াদ বৃদ্ধির সিদ্ধান্ত ঘোষণা করেছে স্বরাষ্ট্রমন্ত্রক। পশ্চিমবঙ্গ সরকার সেই মেয়াদ ২১ মে পর্যন্ত দীর্ঘায়িত করেছে। কিন্তু, কেসিআরের সিদ্ধান্তের পর জাতীয় রাজনৈতিক (KCR) মহলে গুঞ্জন এবার মে-র শেষ সপ্তাহ অবধি লকডাউনকে বৃদ্ধি করার বিষয়ে অগ্রসর হতে পারে নরেন্দ্র মোদীর সরকার।

কারণস্বরূপ জাতীয় রাজনৈতিক মহল মনে করছে, যতবার চন্দ্রশেখর রাও তেলেঙ্গানা এর মেয়াদ বৃদ্ধি করেছেন। তারপরেই দেশজুড়ে লকডাউন দীর্ঘায়িত করার সিদ্ধান্ত নিয়েছেন নরেন্দ্র মোদী। সেই সিদ্ধান্ত যে পরস্পরের সঙ্গে কথা বলেই কার্যকর করা হয়েছে, তা মঙ্গলবার রাতের কথোপকথনের পর স্পষ্ট হয়ে গিয়েছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *