Breaking News
Home / TRENDING / কেন্দ্রীয় পরিসংখ্যানে মৃত্যুর হার সবচেয়ে বেশি পশ্চিমবঙ্গে, মানতে নারাজ নবান্ন

কেন্দ্রীয় পরিসংখ্যানে মৃত্যুর হার সবচেয়ে বেশি পশ্চিমবঙ্গে, মানতে নারাজ নবান্ন

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

কেন্দ্রীয় পরিসংখ্যানে দেশের মধ্যে পশ্চিমবঙ্গে করোনা ভাইরাসে মৃত্যুর হার সব চেয়ে বেশি। কিন্তু এই অভিযোগ মানতে রাজি নয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সরকার। এ প্রসঙ্গে স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় দাবি, ‘‘প্রাথমিক ভাবে আমাদের একটি-দু’টি পরীক্ষাগারে করোনা সংক্রমণের নমুনা পরীক্ষা করা হচ্ছিল। ফলে সেই সময় যাঁরা অন্যান্য রোগভোগের পরে বা শেষ পর্যায়ে হাসপাতালে এসেছিলেন, তাঁরা মারা গিয়েছেন। এখন পরীক্ষা কেন্দ্র বেড়েছে, পরীক্ষাও বেড়েছে। সচেতন হয়ে রোগীরাও দ্রুত পরীক্ষা করিয়ে চিকিৎসা করাচ্ছেন। ফলে অচিরেই দেখা যাবে, রাজ্যের মোট পজ়িটিভ করোনা সংক্রমণের সাপেক্ষে মৃত্যুহার কম।’’ 

মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে জানানে হয়েছে, পশ্চিমবঙ্গে মৃত্যু হয়েছে ১৩৩ জনের। রাজ্য সরকার পাল্টা জানিয়েছে, এখনও পর্যন্ত শুধু করোনা ভাইরাসে মোট ৬৮ জনের মৃত্যু হয়েছে। কো-মর্বিডিটির হিসেব দেওয়া হয়নি। তবে বুলেটিনে জেলাভিত্তিক তথ্য দেওয়া হয়েছে। সব চেয়ে বেশি পরীক্ষা হয়েছে এদিনই। নমুনা পরীক্ষার নিরিখে পজ়িটিভের হার সোমবারের তুলনায় কমেছে। ৫.০১% থেকে কমে সেই হার হয়েছে ৪.৪৭%। স্বরাষ্ট্রসচিবের (Home Secretary) আরও দাবি, করোনা পরিসংখ্যান নিয়ে সত্য ও স্বচ্ছতার পথেই রয়েছে পশ্চিমবঙ্গ। কেন্দ্র ও রাজ্যের পরিসংখ্যানে নিয়ে তফাত হওয়ার কারণ নেই। সর্বক্ষণ উভয় পক্ষ একযোগে কাজ করছে, করবেও।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *