চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
৩০ জুন পর্যন্ত বাড়ানো হল লকডাউনের মেয়াদ। শনিবার সন্ধ্যায় এক নির্দেশিকায় এমনটাই জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।পঞ্চম দফার এই লকডাউনের নাম দেওয়া হয়েছে আনলক-১। রাত ৯টা থেকে ভোর ৫ টা পর্যন্ত জারি থাকবে কার্ফু। খুলবে হোটেল, শপিং মল, রেস্তঁরা। রাজ্যের অনুমতি পেলে তবেই খুলবে স্কুল, কলেজ, ও সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলি। ৮ জুন থেকে দেশের সমস্ত ধর্মস্থান খুলবে। কনটেনমেন্ট ছাড়া বাকি স্থানগুলিতে ধাপে ধাপে উঠবে লকডাউন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশিকায় বলা হয়েছে, হোটেল, রেস্তোরাঁ ও হসপিটালিটি সার্ভিস প্রথম ধাপে খুলে যাওয়ার পর, দ্বিতীয় ধাপে অগ্রাধিকার দেওয়া হবে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় খোলার ব্যাপারে। এ বিষয়ে জুলাই মাসে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তার আগে রাজ্য সরকারকে স্থানীয় সব স্কুল, কলেজ, কোচিং সেন্টার কর্তৃপক্ষের সঙ্গে এবং অভিভাবকদের সঙ্গে আলোচনা করতে হবে। তাঁদের মতামত নিতে হবে। তার পর সেই আলোচনার ভিত্তিতেই দিনক্ষণ স্থির করা হবে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news