চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
নিট পরীক্ষার (NEET Examination) কথা মাথায় রেখে শনিবারের লকডাউন প্রত্যাহার করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৃহস্পতিবার দুপুরে টুইট করে তিনি জানান লকডাউন প্রত্যাহারের কথা। এদিনের টুইটে মুখ্যমন্ত্রী লিখেছেন, “আগে ১১ ও ১২ সেপ্টেম্বর লকডাউন হবে বলে পশ্চিমবঙ্গ সরকার ঘোষণা করেছিল। কিন্তু ১৩ সেপ্টেম্বর নিট পরীক্ষা রয়েছে। সে জন্য ছাত্রছাত্রীদের থেকে প্রচুর আবেদন আর্জি আসছে যাতে পরীক্ষার আগের দিন লকডাউন তুলে নেওয়া হয়। তা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হল। তবে ১১ তারিখ রাজ্য জুড়ে লকডাউন হবে।” প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশে রবিবার সর্বভারতীয় স্তরে নিট পরীক্ষা হবে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সহ আরও পাঁচ রাজ্যের সরকার আদালতে আর্জি জানিয়েছিল যে পরীক্ষার দিন পিছিয়ে দেওয়া হোক। কিন্তু সেই প্রস্তাব দেশের সর্বোচ্চ আদালত খারিজ করে দেয়।
GoWB had initially announced a statewide lockdown on Sep 11th & 12th. Considering the NEET 2020 examination scheduled on 13th, we have received numerous requests from the student community on lifting lockdown norms on 12th, helping ease their travel to examination centres. (1/2)
— Mamata Banerjee (@MamataOfficial) September 10, 2020
বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়ে বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী (Sujan Chakroborty) আবেদন জানিয়েছিলেন, রবিবার অর্থাৎ ১২ সেপ্টেম্বর যেন পূর্ব ঘোষিত লকডাউন প্রত্যাহার করে নেওয়া হয়। একই দাবি ছিল, কংগ্রেস নেতা আব্দুল মান্নানের (Abdul Mannan)। মুখ্যমন্ত্রী এদিন টুইট করে ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানিয়েছেন। আগস্ট মাসের শেষ সপ্তাহে পশ্চিমবাংলায় তিনদিনের লকডাউনের কথা ঘোষণা করেছিলেন। ৭, ১১ ও ১২ সেপ্টেম্বর লকডাউন (Lockdown) ঘোষণা করা হয়েছিল। আগামী শুক্রবার লকডাউন হলেও শনিবার তা তুলে নেওয়া হল।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news