Breaking News
Home / TRENDING / লোকাল ট্রেনেও স্বয়ংক্রিয় দরজা, এসি রেক

লোকাল ট্রেনেও স্বয়ংক্রিয় দরজা, এসি রেক

নিজস্ব সংবাদদাতা:

চলন্ত ট্রেন থেকে পড়ে যাত্রী মৃত্যুর ঘটনা বার বার ঘটছে, এই দুর্ঘটনা ঠেকাতে এবার লোকাল ট্রেনেও বিশেষ দরজার বন্দোবস্ত করতে চলেছে রেল। সূত্রের খবর, অটোমেটিক স্লাইডিং ডোর বসানো হবে রেলের কামরায়। ইতিমধ্যেই এই বিষয়ে পরীক্ষা-নিরীক্ষা চালাতে শুরু করেছে ভারতীয় রেল।
ওয়েস্টার্ণ রেলওয়ে একটি ট্রেনের মহিলা কামরায় পরীক্ষামূলকভাবে এই দরজা চালু করেছে। তবে তাতে করে বেশ কিছু অসুবিধা চোখে পড়েছে আধিকারিকদের। যাত্রী সংখ্যা বেশি হলে শ্বাসকষ্টের সমস্যা হচ্ছে। এক স্কোয়্যার মিটারের মধ্যে ১৬ জন যাত্রী থাকলেই হচ্ছে সমস্যা।
উল্লেখ্য, ২০১৭ -তে ট্রেন থেকে পড়ে ৬৫৪ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। আহত হয়েছে ১৪৩৪ জন। গত বছর রেলের এলাকায় মৃত্যু হয়েছে মোট ৩০১৪ জনের। অর্থাৎ গড়ে দিনে প্রায় আটজন করে। এই পরিসংখ্যানের কথা মাথায় রেখেই লোকাল ট্রেনে স্বয়ংক্রিয় দরজা বসানোর সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ।
রেলের এক উচ্চপদস্থ আধিকারিক জানান, লোকাল ট্রেনের যাত্রী-স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে এসি লোকাল ট্রেন আনার চিন্তা ভাবনা করছে রেল। ২০১৯-এর মার্চের মধ্যে মোট ১২টি এসি লোকাল ট্রেন আসবে বলে জানা গিয়েছে।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *