নিজস্ব সংবাদদাতা:
সর্বভারতীয় পর্যায় রাহুলের সঙ্গে মমতার বনিবনা খালি চোখে দেখা না গেলেও হুমায়ূন কবীরের অন্য কিছু মনে করেন। তাঁর মতে, রাহুল গান্ধীর দল তৃণমূল কংগ্রেসের শাখা সংগঠনে পরিণত হয়েছে।
রাজনৈতিক মহলে খবর, হুমায়ুন কবীর বিজেপিতে যোগ দিতে চলেছেন। সূত্রের খবর, একাধিকবার নয়াদিল্লিতে গিয়ে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বর সঙ্গে বৈঠক করেছেন৷ যদিও তাঁকে দলে নেওয়ার বিষয়ে বিজেপি সরাসরি কিছু জানায়নি। হুমায়ুন অবশ্য খোলাখুলি জানিয়েছেন, তিনি বিজেপিতেই যাচ্ছেন৷
এদিন হুমায়ূন বলেন, ‘কংগ্রেস আজকের দিনে তৃণমূল কংগ্রেসের শাখা সংগঠনে পরিণত হয়েছে৷’ আরও বলেন, ‘কংগ্রেসের সর্বভারতীয় নেতৃত্বরা আজ তৃণমূলের রাজ্য নেতৃত্বের কথায় চলে৷’
হুমায়ূন কবিরের অভিযোগ, রাজ্যে তৃণমূল কংগ্রেস বল প্রয়োগের রাজনীতি করছে। তাঁর মতে, এই পরিস্থিতিতে রাজ্যে বিজেপিই ভরসা৷
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news