প্রসেনজিৎ মাহাতো:
মহেন্দ্র সিং ধোনি কি বিশ্বকাপের শেষ ম্যাচ খেলে ফেললেন? কবে অবসর নেবেন? চারিদিকে এরকম প্রশ্ন উড়ছে… তেমনই শোনা যাচ্ছে নানা মুনির নানা মত। কিন্তু একেবারের উল্টো মত লতা মঙ্গেশকারের। ধোনিকে খেলা চালিয়ে যাওয়ার অনুরোধ করলেন তিনি।
সুরসম্রাজ্ঞী বরাবরই ক্রিকেটের ভক্ত। শচীনের ভক্ত। কিন্তু বুধবার বিশ্বকাপ থেকে ভারতের বিদায়ের পর তিনি টুইট লেখেন , ‘নমস্কার এমএস ধোনিজি। আজকাল প্রায়ই একটা কথা কানে আসছে। আপনি নাকি অবসর নিতে চলেছেন। দয়া করে এরকম ভাবনাচিন্তা মাথায় আনবেন না। দেশের আপনাকে দরকার। আর আমিও অনুরোধ করছি, দয়া করে এই অবসরের ভাবনা মাথা থেকে ঝেড়ে ফেলুন।’ উল্লেখ্য, এর আগে শচীন তেন্ডুলকারকেও অবসর নিতে নিষেধ করেছিলেন তিনি।
শুধু ধোনিকে নিয়ে নয়, টিম ইন্ডিয়াকেও বার্তা দিয়েছেন লতা মঙ্গেশকার। মনোবল বাড়াতে লিখেছেন, ‘কাল ভালে হাম জিত না পায়ে হো, লেকিন হাম হারে নেহি (কাল আমরা জিততে না পারলেও, হারিনি)। গুলজার সাহেবের ক্রিকেট নিয়ে লেখা এই গানটা আমাদের টিম ইন্ডিয়াকে ডেডিকেট করছি ।’
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news