চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
করোনা ভাইরাসের সংক্রমণের আবহে কাশ্মীরে জঙ্গি দমনে বড় সরো সাফল্য পেল ভারতীয় সেনাবাহিনী। শনিবার লস্কর-ই-তৈবার (Lashkar-E-Toiba) একটি গোপন ঘাঁটি খুঁজে বের করার সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করলেন কুখ্যাত লস্কর জঙ্গি জাহুর ওয়ানি ও তাঁর চার সঙ্গীকে। প্রশাসন সূত্রে খবর, জাহুর ওয়ানির সঙ্গে ধৃত বাকি চারজন হল ইউনুস মীর, আসলাম শেখ, পারওয়েজ শেখ, রেহমান লোন। এরা প্রত্যেকেই খানসাহিব এলাকার বাসিন্দা।
বিশেষ সূত্রে খবর পেয়ে এদিন ভোরে কাশ্মীরের বুদগাম জেলার আরিজাল খানসাহিব এলাকায় তল্লাশি শুরু করেন সেনাবাহিনীর জওয়ানরা। জম্মু ও কাশ্মীর পুলিশ, ভারতীয় সেনার ৫৩ নম্বর রাষ্ট্রীয় রাইফেলসের সন্ত্রাসদমন ইউনিট ও সিআরপিএফের ১৫৩ নম্বর ব্যাটেলিয়নের সদস্যদের যৌথ চেষ্টায় মেলে সাফল্য। খানসাহিব এলাকায় লস্কর জঙ্গিদের লুকিয়ে থাকার একটি গোপন ঘাঁটি থেকে পাঁচজন জঙ্গিকে গ্রেপ্তার করা হয়। তখনই জানা যায় ধৃতদের মধ্যে রয়েছে কুখ্যাত লস্কর জঙ্গি জাহুর ওয়ানি ও তাঁর চার সঙ্গী। ঘটনাস্থল থেকে জেহাদি কাগজপত্র, প্রচুর আগ্নেয়াস্ত্র, কার্তুজ ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news