চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
পরিযায়ী শ্রমিকদের (Migrent Labours) যাতে পায়ে হেঁটে বাড়ি ফিরতে না হয়, সেই বিষয়টি নিশ্চিত করার দায়িত্ব নিতে হবে রাজ্য সরকারগুলিকেই। এই মর্মে সব রাজ্য সরকারগুলিকে চিঠি পাঠানো হয়েছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। শুক্রবার রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে চিঠি দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা (Ajay Bhalla)। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব লিখেছেন, “আমরা শ্রমিক স্পেশ্যাল ট্রেন চালাচ্ছি। বাস চালানোরও অনুমতি দিয়ে দিয়েছি। এবার পরিযায়ী শ্রমিকরা যাতে ভালভাবে বাড়ি ফিরতে পারে তা নিশ্চিত করার দায়িত্ব রাজ্য সরকারগুলির।” চিঠিতে স্বরাষ্ট্র সচিব আরও লিখেছেন, “রাজ্য সরকারগুলির উচিত হবে পরিযায়ী শ্রমিকদের শ্রমিক স্পেশ্যাল ট্রেন বা বাসে করে বাড়ি ফেরানোর সুব্যবস্থা করা। এবং শ্রমিকদের বোঝানো যে, তাঁদের জন্য বাস এবং ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। তাঁদের পায়ে হেঁটে বাড়ি ফেরার প্রয়োজনীয়তা নেই।”
এ প্রসঙ্গে স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা লিখেছেন, “ভারতীয় রেল রাজ্য সরকারগুলির সঙ্গে যৌথভাবে প্রতিদিন একশোটিরও বেশি ‘শ্রমিক স্পেশ্যাল’ ট্রেন চালাচ্ছে। প্রয়োজনে আরও ট্রেনের ব্যবস্থা করা হবে। সুতরাং, রাজ্যগুলিকে নিশ্চিত করতে হবে, যাতে কোনও শ্রমিক রেললাইন বা রাস্তা ধরে না হাঁটেন। পাশাপাশি, পরিযায়ী শ্রমিকদের খাবার এবং আশ্রয়ের যাতে সমস্যা না হয়, তাও নিশ্চিত করতে বলা হয়েছে রাজ্যগুলিকে।” প্রসঙ্গত, সম্প্রতি রেলমন্ত্রী পীযূষ গোয়েল (Piyush Goel) পরিযায়ী শ্রমিকদের ফেরানো নিয়ে চারটি রাজ্যের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।
পীযূষ গোয়েল তীব্র প্রকাশ করে বলেছেন, “রেলমন্ত্রী ট্রেন পরিযায়ী শ্রমিকদের ফেরাতে ১২০০টি ট্রেন বরাদ্দ করেছি। আমরা প্রতিদিন ৩০০টি করে ট্রেন চালাচ্ছি। রাজ্য সরকার গুলি সঙ্গে কথা বলে আমরা ট্রেন চালানো বন্দোবস্ত করছি। কিন্তু এমনও কিছু রাজ্য আছে যারা আমাদের সঙ্গে সহযোগিতা করছেন না ” তিনি আরও বলেন, “পশ্চিমবঙ্গ, ঝাড়খন্ড, ছত্রিশগড় ও রাজস্থান সরকার পরিযায়ী শ্রমিকদের ফেরাতে রেল মন্ত্রকের সঙ্গে সহযোগিতা করছেন না। ফলে পরিচয় শ্রমিকরা হেঁটে বাড়ি ফিরতে বাধ্য হচ্ছেন।” শুক্রবার সুপ্রিম কোর্টে (Supreme Court) এক মামলার শুনানিতে বিচারপতি পরিযায়ী শ্রমিকদের ফেরাতে তথা খেয়াল রাখতে রাজ্য সরকার গুলিকেই দায়িত্ব নিতে বলেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবের লেখা চিঠিতে সেই কথারই উল্লেখ করা হয়েছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news