চ্যানেল হিন্দুস্থান ডেস্কঃ গত রবিবার ইডেনে কলকাতা নাইট রাইডার্স -এর বিরুদ্ধে মাঠে নেমেছিল চেন্নাই সুপার কিংস । এই ম্যাচের আগেই টুইটারে আগ্নেয়াস্ত্রের ছবি-সহ একটি হুমকি সূচক পোস্ট দেখা গিয়েছিল । কিন্তু এই পোস্ট টি কোথাথেকে করা হয়েছিল তার হদিশ পাওয়া যায়নি । তৎক্ষণাৎ এই বিষয়ক তদন্তের দায়িত্ব ভার দেওয়া হয়েছিল কলকাতা পুলিশের সাইবার সেলের উপর । অবশেষে মিলল হদিশ । কলকাতা পুলিশের সাইবারসেলের তরফে জানানো হয়েছে, এই পোস্টটি করেছিলেন বিহারের এক নাবালক । নাবালককে নোটিস দিয়ে লালবাজার ডেকে পাঠানো হয়েছে ।
প্রসঙ্গত, গত রবিবার ইডেনে কেকেআর ও চেন্নাই সুপার কিংসের ম্যাচের ঠিক আগে আগ্নেয়াস্ত্র-সহ ছবি দিয়ে হুমকি সুচক বার্তা টুইটারে পোস্ট করেছিল বিহারের দারভাঙার এক নাবালক । তবে কেকেআর এর সমর্থক ওই নাবালক যে অস্ত্রগুলির ছবি দিয়ে পোস্ট করা হয়েছিল সেগুলির কোনটি আসল নয়, গুগুল থেকে ডাউনলোড করা ছবি বলেই জানিয়েছে সাইবার সেল। ২০২১ সালে আইপিএলে চেন্নাই সুপার কিংসের কাছে কলকাতা নাইট রাইডার্সের পরাজয় মেনে নিতে পারেনি ওই নাবালক। এবার যে নাইটরা হারবে না, তার বার্তা দিতে ওই পোস্ট করেছিল সে। এদিন নিষিদ্ধ আগ্নেয়াস্ত্রে ছবি টুইটারে পোস্ট করে ক্যপশনে লেখেন, ‘বিগ মিশন টুডে’ । আর এই পোস্ট ঘিরেই তোলপাড় সোস্যাল মিডিয়া । পরে অবশ্য নিজের ভুল বুঝতে পেরে পোস্ট ডিলিট করার পাশাপাশি ক্ষমাও চেয়েছেন ওই নাবালক ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news