Breaking News
Home / TRENDING / আরিয়ানের কাজে প্রশংসার বন্যা নেটপাড়ায়

আরিয়ানের কাজে প্রশংসার বন্যা নেটপাড়ায়

চ্যানেল হিন্দুস্তান, বিনোদন ডেক্স-

অপেক্ষার অবসান। বিনোদন জগতে অভিষেক হল আরিয়ান খানের। শাহরুখ পুত্র ক্যামেরার সামনে নয়, বরং আরিয়ান স্বচ্ছন্দ বোধ করে ক্যামেরার পিছনেই। সেই মতোই ক্যামেরার নেপথ্যে থেকেই পথচলা শুরু হল আরিয়ানের। নিজস্ব পোশাকের ব্র্যান্ড লঞ্চ করলেন তিনি। সেই ব্র্যান্ডের নাম রেখেছেন ‘ডি’ইয়াভল এক্স’। সেই বিজ্ঞাপনেই পরিচালক হয়ে আত্মপ্রকাশ করলেন আরিয়ান।

এটি পূর্ব প্রত্যাশিত ছিল যে, পুত্র নিজের ব্র্যান্ড লঞ্চ করলেন, তার মুখ শাহরুখই হবেন। তবে সবাইকে চমকে দিয়ে শাহরুখ জানালেন, ‘ডি’ইয়াভল এক্স’-এর প্রথম বিজ্ঞাপন পরিচালনাও করেছেন আরিয়ান নিজেই। শুধু তাই নয়, নিজের প্রথম কাজে বলিউডের বাদশাকে ‘অ্যাকশন’ বলার সুযোগ পেয়েছেন তিনি। শুটিং সেট থেকে আরিয়ানের ছবিও পোস্ট করলেন বলিউডের বাদশা। মনিটরের সামনে একদৃষ্টে তাকিয়ে জুনিয়ার খান। মন দিয়ে শট পরীক্ষা করছেন তিনি।
https://www.instagram.com/reel/Crc-8v9oH_f/?utm_source=ig_web_button_share_sheet

অন্য দিকে আলো-আঁধারিতে দাঁড়িয়ে শাহরুখ। গত বছর শেষের দিকে সমাজমাধ্যমের পাতায় একটি স্ক্রিপ্টের ছবি পোস্ট করেন আরিয়ান খান। ছবি পোস্ট করে আরিয়ান জানান, চিত্রনাট্য লেখার কাজ শেষ হয়েছে। এ বার শুধু ‘অ্যাকশন’ বলার অপেক্ষা। শাহরুখ-পুত্রের প্রথম পরিচালিত ছবির অপেক্ষায় মুখিয়ে রয়েছেন অনুরাগীরা। তার আগে নয়া চমক দিলেন আরিয়ান।
https://www.instagram.com/p/Cl1JVwjqwPX/?igshid=YmMyMTA2M2Y=

বাবা-ছেলেকে এক ফ্রেমে দেখে উচ্ছ্বসিত নেট পাড়া। কেউ লিখেছেন, “এক ভিডিয়োতে দু’জনকে দেখে মন ভরে গেল।” কারও মতে, “আমি জানি না কেন ও অভিনেতা হতে চায় না। ওকে পর্দায় দুর্দান্ত দেখাচ্ছে।” কেউ লিখেছেন, ‘‘এ যেন অবিকল শাহরুখ।’’ এক কথায় আরিয়ানের কাজে প্রশংসার বন্যা নেটাগরিকদের।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *