Breaking News
Home / TRENDING / আপাতত করোনা মুক্তির পথে লাদাখ, ১৫ আক্রান্তের মধ্যে সুস্থ ১২

আপাতত করোনা মুক্তির পথে লাদাখ, ১৫ আক্রান্তের মধ্যে সুস্থ ১২

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

করোনা ভাইরাসের (Coronavirus) সংক্রমণের মোকাবিলায় সারা দেশের কাছে মডেল হতে পারে লাদাখ। গত কয়েক দিনে যেভাবে কোভিড-১৯ মহামারীর বিরুদ্ধে লড়াই করে সমস্ত রোগীদের সারিয়ে তোলা হয়েছে এই অঞ্চলে। তাতে উচ্ছ্বসিত কেন্দ্রীয় সরকার। সরকারি সূত্র অনুযায়ী, আর মাত্র তিনজন করোনা আক্রান্ত রয়েছেন এই কেন্দ্রশাসিত অঞ্চলে। ঘটনা প্রকাশ, এখনো পর্যন্ত লাদাখ এলাকায় ১৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। তার মধ্যে ১২ জনকে সুস্থ করে তোলা গিয়েছে।

লাদাখে সর্বপ্রথম ৬৮ বছর বয়সী এক পুরনো ভাইরাসে আক্রান্ত হন। চিকিৎসা করতে গিয়ে জানা যায় গত ফেব্রুয়ারি মাসের ২৬ তারিখে ইরান (Iran) থেকে ফিরেছিলেন তিনি। ২৮ নিজের লাদাখের বাড়িতে ফেরেন তিনি। তারপর থেকেই সর্দি-কাশিসহ শ্বাসকষ্ট শুরু হয় তাঁর। মার্চ মাসের ৮ তারিখে তার কোভিড পরীক্ষা হয়। তারপরেই কিছু শুরু হয় ওই প্রৌঢ়ের। জানা যায় তারপর একে একে ১৫ জন আক্রান্ত হয়ে পড়েন করোনা ভাইরাস।

নবগঠিত এই কেন্দ্রীয় শাসিত অঞ্চল জুড়ে তৎপরতা শুরু করে স্বাস্থ্যমন্ত্রক। লকডাউন এর পাশাপাশি আরোপ করা হয় বিধি নিষেধ। শুরু হয় একের পর এক ব্যক্তির পরীক্ষা, সাধারণ উপসর্গ দেখা দিলেই পাঠানো হয়েছিল কোয়ারেন্টিনে। ফল মেলে হাতেনাতে, একের পর এক করোনা ভাইরাসে আক্রান্তদের সুস্থ করে তোলা হয়। এখন আর মাত্র তিনজন আক্রান্তের চিকিৎসা চলছে লাদাখে (Ladakh)। তারাও সুস্থতার পথে বলেই জানা গিয়েছে। সারাদেশের কাছে লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চলকেই তুলে ধরতে চাইছে কেন্দ্রীয় সরকার।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *