Breaking News
Home / TRENDING / ব্যাঙ্ক ফ্রড রুখতে হেল্পলাইন চালু করল কলকাতা পুলিশ

ব্যাঙ্ক ফ্রড রুখতে হেল্পলাইন চালু করল কলকাতা পুলিশ

সূর্য সরকার।

গোটা দেশের মতোই সম্প্রতি কলকাতা শহরে বেড়ে চলেছে ব্যাঙ্ক জালিয়াতির ঘটনা। কখনও এটিএম আবার কখনও অন্যভাবে গ্রাহকদের অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে যাচ্ছে টাকা। আবার কেউ কেউ ভুয়ো ফোন কলের ফাঁদে পড়ে ব্যাঙ্কের তথ্যাদি বিশ্বাস করে ফোনের ওপারে থাকা ব্যক্তিকে দিয়ে সর্বশান্ত হয়েছেন। আর নিমেষেই অ্যাকাউন্ট থেকে গায়েব হয়ে যাচ্ছে জমানো কষ্টার্জিত অর্থ।

এই সমস্যায় অনেকেই দিশেহারা। তাহলে উপায় ? এবার আপনার মুশকিল আসান করবে কলকাতা পুলিশ। এখন থেকে আপনি নিশ্চিন্তে থাকতেই পারেন। কারণ, ব্যাঙ্কে গচ্ছিত টাকা নিয়ে কোনও জালিয়াতি হলে আর কোনও চিন্তা নেই। এবিষয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে কলকাতা পুলিশ। কলকাতা পুলিশের (Kolkata Police) পক্ষ থেকে ইতিমধ্যেই অ্যান্টি ব্যাঙ্ক ফ্রড সংক্রান্ত সাহায্যের জন্য খোলা হয়েছে ২৪ ঘণ্টার একটি হেল্প লাইন নম্বর। নম্বরটি হল ৮৫৮৫০৬৩১০৪। এখন থেকে জালিয়াতির শিকার হলেই ডায়াল করুন কলকাতা পুলিশের হেল্প লাইন নম্বরে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *