নিজস্ব সংবাদদাতা।
ফের শহরে জাল নোট পাচার চক্রের পর্দা ফাঁস করল কলকাতা পুলিশের (Kolkata Police) স্পেশাল টাস্ক ফোর্স। গ্রেপ্তার হয়েছে জিয়াউল হক, রাকিব শেখ নামে দুই পাচারকারী। অভিযুক্ত দুজনই মালদা কালিয়াচকের বাসিন্দা। অভিযুক্তদের কাছ থেকে উদ্ধার হয়েছে ৩০০টি ২০০০ টাকার ও ৫০০ টাকার ২০০ টি নোট উদ্ধার হয়েছে। যার মোট পরিমান ৭ লক্ষ টাকা। ধৃতদের আজই আদালতে হাজির করা হবে।
পুলিশ ধৃতদের বিরুদ্ধে, অপরাধমূলক ষড়যন্ত্র, জাল নোট পাচার সহ একাধিক অভিযোগে মামলা দায়ের করেছে।
পুলিশ সূত্রে খবর, নির্দিষ্ট একটি সূত্রের খবরের ভিত্তিতে উল্টোডাঙ্গা থানার অধীন এলাকায় অভিযান চালায় এসটি এফ।তখনই অভিযুক্তদের জাল নোট সহ আটক করা হয়। এসটিএম জানিয়েছে ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জাল নোট চক্রের সঙ্গে যারা জড়িত তাদের খোঁজ চালানো হচ্ছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news