চ্যানেল হিন্দুস্থান ডেস্কঃ এবার কলকাতা মেট্রোয় নতুন স্মার্ট কার্ড করতে খরচ বাড়তে চলেছে যাত্রীদের। এতদিন নতুন স্মার্ট কার্ড কেনার জন্য যাত্রীকে দিতে হত ১২০ টাকা। এর মধ্যে কার্ড বাবদ মেট্রো কর্তৃপক্ষ নিত ৮০ টাকা। আর বাকি অর্থের সঙ্গে মেট্রোর তরফে দেওয়া ১০ শতাংশ ব্যবহার করা যেত ভাড়া হিসেবে। কিন্তু এবার কার্ড পেতে হলে আপনাকে দিতে হবে ১৫০ টাকা। অর্থাৎ ৩০ টাকা বেশি দিতে হবে। কেন এমন সিদ্ধান্ত? মেট্রোর তরফে জানানো হয়েছে, ১২০ টাকা দেওয়ার ক্ষেত্রে অনেক সময়ই খুচরোর সমস্যা হয়। ২০ টাকা যেমন যাত্রীদের দিতে অসুবিধা হয়, তেমনই খুচরো ফেরত দিতে সমস্যা হয় মেট্রো কর্তৃপক্ষেরও। সেই কারণেই এই সিদ্ধান্ত। ১ জুন থেকেই চালু হচ্ছে নতুন নিয়ম। তবে মেট্রোর তরফে এও স্পষ্ট করে দেওয়া হয়েছে, স্মার্ট কার্ডের ক্রয় মূল্য ১৫০ টাকা হলেও যাত্রীদের কোনও লোকসান হবে না। কারণ আগে তাঁরা অর্থ লাভ করতেন, সেটাই পাবেন। মানে ১৫০ টাকা থেকে ৮০ টাকা কাটা হবে কার্ডের জন্য এবং বাকি অর্থ ও ১০ শতাংশ অতিরিক্ত অর্থ পাবেন যাত্রী। অর্থাৎ তাঁর মেট্রো যাত্রার জন্য অতিরিক্ত টাকা থেকে যাবে যাত্রীর স্মার্ট কার্ডে। তাই স্মার্ট কার্ডের দাম বারলেও একই থাকছে যাত্রী দের অরথের পরিমান ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news