Breaking News
Home / TRENDING / কাটোয়া স্টেশনে বেআইনি অস্ত্র সহ গ্রেপ্তার ৩
Three pistols laying on table with bullets

কাটোয়া স্টেশনে বেআইনি অস্ত্র সহ গ্রেপ্তার ৩

চ্যানেল হিন্দুস্থান ডেস্ক: একের পর এক জেলা থেকে বিপুল পরিমাণ বোমা, বিস্ফোরক উদ্ধার হচ্ছে। জেলায়-জেলায় অভিযান চালাচ্ছে পুলিশ। এর মধ্যেই পূর্ব বর্ধমানের স্টেশন থেকে প্রচুর বেআইনি পিস্তল উদ্ধার করল পুলিশ।বেআইনি অস্ত্র পাচার করা হচ্ছিল কাটোয়া স্টেশনে। রাজ্য পুলিশের এসটিএফের অভিযানে সোমবার রাতে কাটোয়া স্টেশন থেকে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার হয় প্রচুর অস্ত্রও। সূত্রের খবর, বিহারের মুঙ্গের থেকে বেআইনি অস্ত্র এনে পাচারের ছক ছিল। তবে পুলিশের তৎপরতায় সেই ছক ভেস্তে যায়।গোপন সূত্রে রাজ্য পুলিশের এসটিএফ আগেই খবর পেয়েছিল। সোমবার রাত ১১টা নাগাদ তিন দুষ্কৃতী বেআইনি অস্ত্র নিয়ে কাটোয়া স্টেশনে জড়ো হয়। উদ্দেশ্য ছিল, সেই অস্ত্র পাচার করা। পাচারের আগেই তাদের হাতেনাতে পাকড়াও করে পুলিশ। ধৃতদের নাম কাওসার শেখ, সুদীপ খান এবং শ্রীলাল মণ্ডল। প্রথম দুজনের বাড়ি মুর্শিদাবাদে ও শ্রীলাল বিহারের মুঙ্গেরের বাসিন্দা। জানা গিয়েছে, শ্রীলাল বিহার থেকে অস্ত্র নিয়ে আসছিলেন। বাকি দু’জন সেই অস্ত্র সংগ্রহের জন্য এসেছিলেন মুর্শিদাবাদ থেকে। ধৃতদের কাছ থেকে তিনটি নাইন এমএম পিস্তল উদ্ধার হয়েছে। মিলেছে ১৪ রাউন্ড গুলি ও ছ’টি ম্যাগাজিন। এই অস্ত্র কোথায় পাচার করার ছক ছিল তা এখনও জানা যায়নি।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *