চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
আড়াই লক্ষ মানুষকে অস্থায়ী রেশন কার্ড (Ration Card) দেবে কলকাতা পুরসভা। মঙ্গলবার খাদ্য ভবনে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে একটি জরুরি বৈঠক করেন মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)। খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক (Joytipriyo Mullick) পুর নগর উন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিমের কাছে প্রস্তাব দেন কলকাতা পুরসভা যাতে একটি অস্থায়ী রেশন কার্ডের ব্যবস্থা করে দেয়। এর ফলে আড়াই লক্ষ মানুষ উপকৃত হবে। করোনা ভাইরাসের মোকাবিলায় যে পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে বহু মানুষকে পরিষেবা দেওয়া সম্ভব হবে।
এই বিষয়ে মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, লকডাউনের ফলে ডিজিটাল রেশন কার্ড প্রক্রিয়া স্থগিত হয়ে গেছে। অনেক রেশন কার্ড পোস্টাল ডিপার্টমেন্টে পড়ে রয়েছে। ফলে বহু মানুষ রেশন তুলতে পারছেন না। তাদের জন্য ১০ তারিখের মধ্যেই অস্থায়ী রেশন কার্ড অর্থাৎ কুপন করে দেওয়া হবে কলকাতা পুরসভা থেকে। রেশন কার্ডের জন্য আবেদন করেছেন কিন্তু তাদের কাছে এই মুহূর্তে রেশন কার্ড নেই সেই সকল মানুষ সেই অস্থায়ী রেশন কার্ড অর্থাৎ কুপন দিয়েই রেশন তুলতে পারবেন। ফলে কলকাতা শহরের এরকম আড়াই লক্ষ মানুষ উপকৃত হবে ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news