Breaking News
Home / TRENDING / লালহলুদ কোচ খালিদ জামিল আলাদা করে ক্লাশ নিলেন প্লাজার

লালহলুদ কোচ খালিদ জামিল আলাদা করে ক্লাশ নিলেন প্লাজার

নিজস্ব প্রতিনিধি :

আগামী কাল ইস্টবেঙ্গলের ক্লোজড ডোর অনুশীলন। তার আগেই প্লাজার আলাদা করে ক্লাশ নিলেন কোচ খালিদ জামিল। গতবার যেখানে খেলা শেষ করেছিলেন প্লাজা, সেখান থেকেই এবার খেলা শুরু করেছেন তিনি। দু’টি প্রস্তুতি ম্যাচেই তিনি একেবারে নজর কাড়তে ব্যর্থ। সেই জায়গায় তাঁরই সতীর্থ ডিওন মিচেল প্রথম থেকেই দৃষ্টি আকর্ষণ করেছেন কোচ এবং সমর্থকদের। মিচেল নিজেও বলেছেন, ‘আমি ইস্টবেঙ্গলকে ভরসা দিতে এসেছি।’
মিচেলের খেলা দেখে তাই মনেও করছেন সকলেই। শনিবার ১২ আগস্ট ইস্টবেঙ্গল প্রথম খেলতে নামছে রেনবোর সঙ্গে। প্রস্তুতি খেলায় রেনবোর সঙ্গে ১-১ গোলে ড্র করেছে লালহলুদ। তবে প্রস্তুতি আর লিগের খেলা এক নয় বলে মনে করেন কোচ এবং ফুটবলাররা।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *