Breaking News
Home / TRENDING / লকডাউনে বাড়ি বাড়ি মদ পৌঁছে দেবে কেরলের সিপিএম সরকার

লকডাউনে বাড়ি বাড়ি মদ পৌঁছে দেবে কেরলের সিপিএম সরকার

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

লকডাউনে (Lockdown) বাড়ি বাড়ি মদ পৌঁছে দেবে কেরলের সিপিএম সরকার সরকার। একজন লোক সপ্তাহে তিন লিটার করে মদ পাবেন। সবার জন্য নয় অবশ্য। যাঁরা নাকি মদ বিনা উইথড্রয়াল সিনড্রোমে ভুগছেন তাঁদের জন্য এই ব্যবস্থা। এমনিতেই লকডাউনের পর থেকে মদ নিয়ে কেরালায় বিস্তর নাটক হয়েছে। কেন্দ্রীয় সরকার অত্যাবশ্যক পণ্য ছাড়া সব দোকান বন্ধ করার আর্জি জানালেও দিব্যি খোলা ছিল মদের দোকানগুলি। সেখানে লাইন দিয়ে মদ কিনেছেন মানুষ এমন ছবিও উঠে এসেছে বারবার। শেষে চাপে পড়ে দোকান বন্ধ করলেও শুরু হয়েছে নতুন সমস্যা।

কিছু মানুষ নাকি এই দুঃসময়েও মদ ছাড়া মোটে থাকতে পারছেন না। উইথড্রয়াল সিনড্রোম হচ্ছে তাঁদের। সেই জন্যই বাড়ি বাড়ি মদ পৌঁছে দেওয়ার ব্যবস্থা। চিকিৎসকরা সরকারের এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছেন। বুধবার প্রতিবাদ স্বরূপ কালো ব্যাচ পড়ে ডিউটি করেন তাঁরা। কিছু চিকিৎসক এবং সমাজকর্মী এই বিষয়ে আদালতে আবেদন করার সিদ্ধান্তও নিয়েছেন। কিন্তু, কেরলের বামপন্থী সরকারের এহেন কার্যকলাপে বিতর্কও তৈরি হয়েছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *