নিজস্ব সংবাদদাতা:
গত তিন বারের মতো এবার আর ভাগ্য সহায় হল না ‘রাইজিং স্টারের’ সম্পাদক শুজাত বুখারির। অফিসের বাইরেই অজ্ঞাত আততায়ীর গুলিতে মৃত্যু হয় তাঁর । কাশ্মীরের উদাত্ত কন্ঠের প্রতীক বুখারি সরব ছিলেন উপত্যকার শান্তি প্রক্রিয়া নিয়ে । তিনি যেমন জম্মু কাশ্মীর থেকে আফস্পা সরানোর জন্য সরব হয়েছিলেন, তেমনই রমজানের সময় যুদ্ধ বিরতির পক্ষে কথা বলেছেন । তবে ঈদের একদিন আগেই বুখারির কলম থামিয়ে দিল এলোপাথারি গুলি। বুখারির হত্যার তীব্র নিন্দা করেছেন হুরিয়ত কনফারেন্সের চেয়ারম্যান সৈয়দ আলি গিলানি। তিনি বলেন মতবিরোধ থাকতেই পারে, তবে সেজন্য খুনের রাস্তা বেছে নেওয়া মোটেও কাম্য নয়।শুজাত বুখারির হত্যার নিন্দা করেন জেকেএলএফ নেতা ইয়াসিন মালিক । তিনি বলেন বুখারির হত্যা কাশ্মীরের বাক স্বাধীনতায় আক্রমণ। শুজাত বুখারির হত্যার নিন্দা করেছে লস্কর এ তৈয়বাও।
এদিকে বুখারির হত্যার প্রতিবাদে দেশজুড়ে প্রতিবাদ মিছিল করবেন সাংবাদিকরা।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news