নিজস্ব সংবাদদাতা:
অমাবস্যার ভরা কোটালের প্রবল জলোচ্ছ্বাসে বাঁধ ভাঙল দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের হোগল নদীর। বাসন্তী ব্লকের ৬ নং সোনাখালি গ্রামে হোগল নদীর বাঁধ ভেঙে প্লাবিত হল গোটা গ্রাম। জোয়ারের জল ঢুকে ক্ষতিগ্রস্ত হয়েছে বহু মাটির বাড়ি ও চাষের জমি। বৃহস্পতিবার সকালে জোয়ারের জলে নদী-বাঁধ ভাঙলেও বিকেল পর্যন্ত বাঁধ সারাইয়ের কোন ব্যবস্থা নেওয়া হয়নি প্রশাসনের তরফে। ফলে নদীর নোনা জল ঘরে ঢুকে উদবাস্তুর সংখ্যা বাড়ছে। কেউ আশ্রয় নিয়েছেন পাশের গ্রামের আত্মীয়, বন্ধুর বাড়িতে, কেউ বা নৌকায়। বহু পুকুরের মাছ মারা গিয়েছে নোনা জলে। গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকার নদী বাঁধের অবস্থা খারাপ ছিল, বারে বারে এ বিষয়ে স্থানীয় বিডিও অফিস সহ প্রশাসনের বিভিন্ন স্তরে জানিয়েও লাভ হয়নি। অপরপক্ষে সাম্প্রতিক বিপর্যয় সামলাতে প্রশাসনের পক্ষে এখনও অবধি কোনওরকম ব্যবস্থা নেওয়া হয়নি।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news