নিজস্ব সংবাদদাতা:
কানহাইয়া কুমারের বিরুদ্ধে দেশদ্রোহীর চার্জ গঠন দিল্লি পুলিশ। শুধু কানহাইয়াই নয়, এই সঙ্গে জেএনইউ-র প্রাক্তন নেতা উমর খালিদ-সহ একাদল ছাত্র-নেতার বিরুদ্ধে সোমবার চার্জশিট পেশ করল দিল্লি পুলিস। সূত্রের খবর, এ দিন পাতিয়ালা হাউজ কোর্টে ১২০০ পাতার চার্জশিট আনে দিল্লি পুলিশ। জানা গিয়েছে, আগামিকাল ওই চার্জশিট পেশ করা হবে আদালতে।
সংবাদ মাধ্যম সূত্রে খবর, কানহাইয়াদের বিরুদ্ধে দেশদ্রোহী (১২৪এ), জালিয়াতি (৪৬৫), অপরাধমূলক ষড়যন্ত্র (১২০বি)-সহ একাধিক ধারায় চার্জ গঠন হয়েছে। অভিযুক্তরা হলেন কানহাইয়া কুমার, উমর খালিদ, অনির্বাণ ভট্টাচার্য, আকিব হুসেন, মুজিব হুসেন, উমর গুল, রাইয়া রসুল, বাসির ভট প্রমুখ।
তাঁর বিরুদ্ধে চার্জ গঠন প্রসঙ্গে কানহাইয়ার বক্তব্য, যদি তাঁদের বিরুদ্ধে চার্জশিট তৈরি হয়, তাহলে পুলিস এবং মোদীকে ধন্যবাদ। কানহাইয়া প্রশ্ন তোলেন, ৩ বছর পর ভোটের মুখে কেন চার্জশিট! রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ তুলে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র নেতার দাবি, দেশের বিচার ব্যবস্থার উপর ভরসা আছে।
উল্লেখ্য, ২০১৬ সালে জেএনইউতে সংসদ হামলায় দোষী সাব্যস্ত আফজল গুরুর ফাঁসির বিরুদ্ধে সরব হন এক দল ছাত্র। পাল্টা বিক্ষোভে নামে বিজেপির ছাত্র সংগঠন। সেই সময়েই কানাহাইয়াদের বিরুদ্ধে দেশদ্রোহের অভিযোগ ওঠে। কানহাইয়া, উমর ও অনিবার্ণকে গ্রেফতারও করা হয় সে সময়। পরে তাঁরা জামিন ছাড়া পান।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news